ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চিকিৎসক সংকট মেটাতে বড় পদক্ষেপ, রাজ্যের হাসপাতালে ২ হাজার ডাক্তার নিয়োগ

Doctor Recruitment
---Advertisement---

রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসকের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের। (Doctor Recruitment) রাজ্যজুড়ে প্রায় ২ হাজার চিকিৎসককে চুক্তিভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। তবে এই নিয়োগের ক্ষেত্রে থাকছে বিশেষ আঞ্চলিক ব্যবস্থা। কলকাতার চিকিৎসকদের উত্তরবঙ্গে কিংবা উত্তরবঙ্গের চিকিৎসকদের কলকাতায় গিয়ে কাজ করতে হবে না। একইসঙ্গে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকরাও সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার সুযোগ পাবেন।

আঞ্চলিক ভিত্তিতে চিকিৎসক নিয়োগ

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যজুড়ে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করা হলেও তা হবে আঞ্চলিক ভিত্তিতে। (Doctor Recruitment) অর্থাৎ, কলকাতার চিকিৎসকরা কলকাতার হাসপাতালেই এবং উত্তরবঙ্গের চিকিৎসকরা উত্তরবঙ্গের হাসপাতালেই কাজ করবেন। শুক্রবার থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও সুযোগ পাবেন

(Doctor Recruitment) এই নিয়োগের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও চিকিৎসক যদি ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাঁকে সেই চাকরি ছাড়তে হবে না। একইসঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতাল, দুই জায়গাতেই দায়িত্ব পালন করতে পারবেন তাঁরা।

কলকাতার হাসপাতালেও চিকিৎসক সংকট

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু জেলার হাসপাতাল নয়, কলকাতার একাধিক সরকারি হাসপাতালেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বেহালার বিদ্যাসাগর হাসপাতাল এবং বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের কথা উল্লেখ করেছেন। ঘাটতি থাকা হাসপাতালগুলিতে হাসপাতালভিত্তিক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। (Doctor Recruitment)

স্থায়ী নিয়োগেও উদ্যোগ স্বাস্থ্যদপ্তরের

অন্যদিকে, স্থায়ীভাবে চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর পরীক্ষার মাধ্যমেই এই নিয়োগ সম্পন্ন হবে। তবে সেই প্রক্রিয়া শেষ হতে প্রায় দেড় থেকে দু’বছর সময় লাগে। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “প্রতিদিন অসংখ্য মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। এই পরিস্থিতিতে দেড় বছর অপেক্ষা করে থাকা স্বাস্থ্যভবনের পক্ষে সম্ভব নয়।” তাই স্থায়ী নিয়োগের পাশাপাশি দ্রুত চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Doctor Recruitment)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now