ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বেসরকারি দাপটে এবার লাগাম, Volvo 9600 মডেলের বাস এনে তাক লাগাচ্ছে সরকার

---Advertisement---

বেসরকারি বাসের চড়া ভাড়ার দিন কি এবার শেষ হতে চলেছে? দূরপাল্লার যাত্রীদের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এবার রাস্তায় নামতে চলেছে বিলাসবহুল সরকারি এসি স্লিপার ভলভো বাস। ইতিমধ্যেই চারটি অত্যাধুনিক ভলভো ৯৬০০ স্লিপার বাস এসে পৌঁছেছে। সেগুলি চালানো হবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র অধীনে। পাশাপাশি আরও কয়েকটি স্লিপার বাস আসার পরিকল্পনা রয়েছে। নতুন বাসগুলি রাখা হয়েছে কসবা বাস ডিপোয়। (SBSTC Volvo Sleeper Bus)

কোন কোন রুটে চলবে বাস?

প্রাথমিকভাবে কলকাতা-পুরী, কলকাতা-শিলিগুড়ি, দুর্গাপুর-টাটানগর, কলকাতা-বালুরঘাট এবং পুরুলিয়া রুটে সরকারি স্লিপার বাস চালানোর পরিকল্পনা রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রতিটি বাসে প্রায় ৪০ জন যাত্রী শুয়ে যাতায়াত করতে পারবেন। পরিবহণ দপ্তরের আধিকারিকদের দাবি, সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হবে ভাড়া। (SBSTC Volvo Sleeper Bus)

আসছে আরও অত্যাধুনিক ভলভো

শুধু স্লিপার বাস নয়, রাজ্যে আসছে আরও অত্যাধুনিক ভলভো সিটার বাস। পরিবহণ দপ্তর সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) জন্য মোট ২৭টি নতুন ভলভো বাস আসছে। ইতিমধ্যে দু’টি এসেছে। আগামী সোমবার আরও দু’টি আসার কথা। অন্যদিকে, এসবিএসটিসির জন্য আসছে মোট ১০টি ভলভো বাস। এর মধ্যে চারটি স্লিপার বাস এসেছে। বাকি ছ’টি হবে সিটার বাস। নতুন বাসগুলিতে থাকবে বড় ও আরামদায়ক আসন, ব্যক্তিগত রিডিং লাইট এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং। গেরুয়া-সাদা রঙের বাসগুলিতে বাংলার সংস্কৃতির ছোঁয়া রাখা হয়েছে। নকশায় জায়গা পেয়েছে হাওড়া ব্রিজ ও দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। (SBSTC Volvo Sleeper Bus)

ভাড়া নিয়ে স্বস্তির আশা যাত্রীদের

একেকটি স্লিপার ভলভো বাসের দাম প্রায় দু’কোটি টাকা। সাধারণ ভলভো সিটার বাসের দাম প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। বর্তমানে বেসরকারি স্লিপার বাসে উত্তরবঙ্গ কিংবা পুরী যাওয়ার চাহিদা যথেষ্ট। কিন্তু উৎসবের মরসুমে টিকিটের দাম পাঁচ হাজার টাকা ছাড়িয়ে যায়। সাধারণ এসি থ্রি টায়ার ট্রেনের তুলনায় অনেক সময় দ্বিগুণ ভাড়া গুনতে হয় যাত্রীদের। সরকারি বাস চালু হলে বেসরকারি বাসের ভাড়াও নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। তবে একটি বিষয় নিয়ে চিন্তায় পরিবহণ দপ্তর। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার কারণে অনেক সময় অনলাইনে বুক করা আসনে যাত্রীরা উপস্থিত হন না। দূরপাল্লার স্লিপার বাসে এমন ঘটনা ঘটলে সমস্যা তৈরি হতে পারে। তাই এই বিষয়ে নতুন কোনও নিয়ম আনা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। (SBSTC Volvo Sleeper Bus)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now