বলিউডের বাদশা শাহরুখ খান এবং গৌরী খানের প্রেমকাহিনি বহুবার চর্চায় এসেছে। ধর্ম আলাদা হলেও প্রেমের টানে ১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে (Shah Rukh Khan-Gauri Khan Wedding) বিয়ের দিন গৌরীর পরিবারের সামনে শাহরুখ এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন, যা আজও বেশ মজার ঘটনা হয়ে রয়েছে। পরিবারের সদস্যদের মনে ধর্ম পরিবর্তন নিয়ে তৈরি হওয়া আশঙ্কা দূর করতে নয়, বরং তাঁদের সেই চিন্তাকেই মজার ছলে আরও উসকে দিয়েছিলেন কিং খান।
Table of Contents
বিয়ের দিন বোরখা পরার কথা বলেছিলেন শাহরুখ
এক পুরনো টক শোয়ে অভিনেত্রী ফরিদা জালালের সঙ্গে কথোপকথনে বিয়ের দিনের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন স্বয়ং শাহরুখ। (Shah Rukh Khan-Gauri Khan Wedding) অভিনেতার কথায়, বিয়ের সময় গৌরীর পরিবারের সদস্যরা এক জায়গায় বসে পাঞ্জাবিতে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তাঁদের চিন্তা ছিল, শাহরুখ মুসলিম হওয়ায় বিয়ের পর গৌরীর নাম বদলে যাবে কি না, কিংবা তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কি না।

[ছবি সৌজন্যে: সোশ্যাল মিডিয়া]
পরিবারের সেই ফিসফাস শুনে মজার ছলে ঘড়ির দিকে তাকিয়ে গৌরীকে শাহরুখ বলেছিলেন, ‘‘ঠিক আছে গৌরী, বোরখা পরে নাও। এবার নামাজ পড়তে হবে।’’
এরপর আত্মীয়দের প্রতিক্রিয়া দেখে আরও মজা করতে শুরু করেন তিনি। (Shah Rukh Khan-Gauri Khan Wedding) শাহরুখ জানান, পরিবারের সবাই অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে ছিলেন। তখন তিনি বলেন, এবার থেকে গৌরী সবসময় বোরখা পরবেন, বাড়ির বাইরে বেরোবেন না এবং তাঁর নাম বদলে রাখা হবে ‘আয়েশা’। শাহরুখের এই রসিকতায় পরিবারের সদস্যরা কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন।
ধর্ম পরিবর্তন নিয়ে কী বলেছিলেন গৌরী?
করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ ধর্ম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন গৌরী। তাঁর কথায়, ‘‘আমি শাহরুখের ধর্মকে সম্মান করি। কিন্তু তার মানে এই নয় যে, আমাকেও ইসলাম গ্রহণ করতে হবে। প্রত্যেকেই একজন স্বতন্ত্র মানুষ এবং নিজের ধর্ম অনুসরণ করতে পারে। তবে একে অপরের ধর্মের প্রতি অসম্মান করা উচিত নয়।’’
তিন সন্তান, দুই ধর্ম, এক পরিবার
২০১৩ সালে ‘আউটলুক টার্নিং পয়েন্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, বাড়িতে দুই ধর্মের চর্চা দেখে সন্তানদের মনে কখনও প্রশ্ন তৈরি হলে তিনি মজার ছলেই বোঝান, তাদের প্রথম পরিচয় ভারতীয় হিসেবে, আর সবচেয়ে বড় পরিচয় মানবিকতা।
(Shah Rukh Khan-Gauri Khan Wedding) ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। তাঁদের তিন সন্তান—আরিয়ান, সুহানা এবং আব্রাম। হিন্দু ও ইসলাম, দুই ধর্মের উৎসবই পরিবারে উদ্যাপিত হয়। অন্যদিকে, গৌরী নিজেও চলচ্চিত্র প্রযোজনা, ফ্যাশন এবং ইন্টেরিয়র ডিজাইনের জগতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। ২০১৮ সালে ‘ফরচুন’ ম্যাগাজিনের ৫০ জন প্রভাবশালী মহিলার তালিকাতেও জায়গা পেয়েছিলেন তিনি।














