ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রথম পর্বের থেকেও দ্বিগুণ জাঁকজমক, কবে আসছে ‘রামায়ণ ২’?

---Advertisement---

প্রথম ছবির মুক্তির পর থেকেই ‘রামায়ণ ২’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। এবার ছবির শুটিং এবং মুক্তির সময় নিয়ে বড় তথ্য সামনে আনলেন চিত্রগ্রাহক পঙ্কজ কুমার। তাঁর দাবি, ইতিমধ্যেই ছবির প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছে। তবে প্রথম ছবির তুলনায় আরও বড় পরিসরে তৈরি হচ্ছে দ্বিতীয় পর্ব। (Ramayana Part 2 Release Date)

৬০ শতাংশ শুটিং শেষ, বাকি ভিএফএক্সের কাজ

‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রগ্রাহক পঙ্কজ কুমার জানান, ‘রামায়ণ ২’-এর প্রায় ৬০ শতাংশ শুটিং সম্পূর্ণ হয়েছে। মহেশ লিমায়ের সঙ্গে তিনি এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন। তবে এখনও অনেক কাজ বাকি। বিশেষ করে ভিএফএক্স এবং মোশন ক্যাপচারের কাজ করতে হবে। পঙ্কজের কথায়, দ্বিতীয় পর্ব প্রথম ছবির তুলনায় অনেক বেশি বড় আকারে তৈরি হচ্ছে। এই ছবিতে একাধিক কম্পিউটার জেনারেটেড চরিত্র থাকবে। বিশেষ করে হনুমান এবং সম্পূর্ণ বানর সেনাকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রচুর ভিএফএক্সের প্রয়োজন হবে। তাই প্রতিটি দৃশ্য আরও নিখুঁত করতে বাড়তি সময় দেওয়া হচ্ছে। (Ramayana Part 2 Release Date)

হনুমানের চরিত্রে সানি দেওল, লুক নিয়ে রহস্য

প্রথম পর্বের শেষ দিকে হনুমানের একটি ছোট ঝলক দেখানো হয়েছিল। এই চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। তবে নির্মাতারা এখনও তাঁর সম্পূর্ণ লুক প্রকাশ করেননি। দ্বিতীয় পর্বে হনুমানের চরিত্র কীভাবে সামনে আসে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।

কবে মুক্তি পাবে ‘রামায়ণ ২’?

প্রথমে ঠিক ছিল, ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবির দ্বিতীয় পর্ব। কিন্তু পরে সেই পরিকল্পনা বদল করা হয়। নির্মাতারা জানিয়েছেন, এবার ২০২৮ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ ২’। প্রথম ছবির শেষের ক্রেডিটেও মুক্তির নতুন সময়ের কথা জানানো হয়েছে। (Ramayana Part 2 Release Date)

কোন কাহিনি দেখা যাবে দ্বিতীয় পর্বে?

নিতেশ তিওয়ারির পরিচালনায় দ্বিতীয় পর্বে রাম ও লক্ষ্মণের লঙ্কায় যাওয়ার কাহিনি দেখানো হবে। সেখানে তাঁদের সঙ্গে দেখা হবে হনুমান ও সুগ্রীবের। পাশাপাশি বালি বধ এবং সীতাকে খুঁজে পেতে সুগ্রীবের রামকে সাহায্য করার ঘটনাও উঠে আসবে। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওয়লকে দেখা যাবে। এছাড়াও দশরথের চরিত্রে অরুণ গোভিল, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, কৌশল্যার চরিত্রে ইন্দিরা কৃষ্ণন এবং মন্দোদরীর চরিত্রে কাজল আগরওয়াল রয়েছেন। সব মিলিয়ে, আরও বড় পরিসর, উন্নত ভিএফএক্স এবং একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে ২০২৮ সালের দীপাবলিতে দর্শকদের সামনে আসতে চলেছে ‘রামায়ণ ২’। (Ramayana Part 2 Release Date)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now