ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডেইলি ভ্লগ বানান? ভিউয়ের বদলে বাড়িতে চোর ডাকছেন না তো?

---Advertisement---

আজকাল পাড়ায় পাড়ায় কনটেন্ট ক্রিয়েটর। সকাল থেকে রাত পর্যন্ত কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কী কিনছেন— সবই লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ‘ডেইলি ভ্লগ’ হিসেবে আপলোড করছেন অনেকেই। সাবস্ক্রাইবার বা ভিউ বাড়ার আনন্দে হয়তো আপনি ভাসছেন, কিন্তু জানেন কি, আপনার এই ভ্লগের লক্ষ লক্ষ ভিউয়ারের ভিড়ে লুকিয়ে থাকতে পারে এলাকার সাইবার জালিয়াত বা পেশাদার চোর-ডাকাতরাও? সামান্য ভিউয়ের লোভে আপনি নিজের অজান্তেই বাড়ির সুরক্ষার বারোটা বাজাচ্ছেন। সম্প্রতি দেশের নানা প্রান্তে ঘটে যাওয়ার চুরির কিনারা করতে গিয়ে পুলিশের তদন্ত এমনটাই উঠে এসেছে। (Daily Vlogging Home Security Risks)

ডেইলি ভ্লগিংয়ের ক্ষেত্রে মূলত যে ভুলগুলো আপনার বড়সড় বিপদ ডেকে আনতে পারে, চলুন সেগুলো জেনে নিই:

বাড়ির ‘ভার্চুয়াল ম্যাপ’ চোরের হাতে: ডেইলি ভ্লগ বানাতে গিয়ে রোজনামচা দেখাতে গিয়ে অনেকেই নিজেদের রান্নাঘর, শোওয়ার ঘর, ছাদ, এমনকী সদর দরজার তালা বা লক পর্যন্ত খুঁটিয়ে ক্যামেরায় দেখান। এর ফলে চোরেরা আপনার বাড়িতে না ঢুকেই পুরো বাড়ির একটি নিখুঁত ‘ব্লু-প্রিন্ট’ বা ম্যাপ পেয়ে যায়। আপনার কোন ঘরে আলমারি আছে, আলমারির চাবি কোথায় থাকে, বা বাড়ির কোন জানলার গ্রিল দুর্বল— ভিডিয়ো পজ করে এই সব তথ্যই চোরেরা খুব সহজে জোগাড় করে নেয়, সঙ্গে AI তো আছেই।

দামি জিনিসের প্রদর্শনী: ভিউ এবং লাইক বাড়ানোর লোভে অনেকেই নতুন কেনা দামি আইফোন, ভারী সোনার গয়না বা বিদেশ থেকে আনা দামি কোনও পণ্য ভ্লগে ফলাও করে দেখান। আপনার এই দেখনদারিই অপরাধীদের নজর কাড়ে। তারা আপনার ভিডিয়ো দেখেই খুব সহজে অনুমান করে নেয় যে, আপনার বাড়িতে চুরি করলে ঠিক কতটা মোটা অঙ্কের মালকড়ি হাতানো সম্ভব। (Daily Vlogging Home Security Risks)

ঘুরতে গিয়েই ‘লাইভ ট্রাভেল’ আপডেট: ভ্লগারদের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল হলো ঘুরতে গিয়ে রিয়েল-টাইম (Real-time) আপডেট দেওয়া। “আজ আমরা সপরিবারে এক সপ্তাহের জন্য দার্জিলিং যাচ্ছি”— হাসিমুখে ভিডিয়োতে এই কথাটি বলার অর্থ হলো চোরকে খোলা নিমন্ত্রণ জানানো। এর সোজা মানে দাঁড়ায়, আপনার বাড়ি আগামী এক সপ্তাহ পুরোপুরি ফাঁকা।

কী বলছেন বিশেষজ্ঞরা?


এই প্রসঙ্গে সাইবার ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কড়া সতর্কবাণী হলো— “আপনার কাছে যেটা নিছকই কয়েকটা লাইক আর সাবস্ক্রাইবার বাড়ানোর ভ্লগ, পেশাদার চোর বা ডাকাতদের কাছে সেটাই হলো আপনার বাড়ির নিখুঁত রেইকি। বাড়ি কোথায়, কোন ঘরে দামি জিনিস থাকে আর কখন বাড়ি ফাঁকা থাকে— চুরির জন্য দরকারি এই তিনটি প্রশ্নের উত্তর আপনি নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অপরাধীদের হাতে তুলে দিচ্ছেন। চোরকে আর কষ্ট করে আপনার বাড়ির চারপাশে ঘুরতে হচ্ছে না, তারা নিজেদের ঘরে বসেই আপনার ভিডিও দেখে চুরির ব্লু-প্রিন্ট বানিয়ে ফেলছে।” (Daily Vlogging Home Security Risks)

কীভাবে সুরক্ষিত থাকবেন?

দেরিতে পোস্ট করুন: ঘুরতে গিয়ে কখনই রিয়েল-টাইমে ভিডিয়ো পোস্ট বা লাইভ করবেন না। ট্রিপ থেকে সম্পূর্ণ ফিরে আসার পর তবেই ট্রাভেল ভ্লগ আপলোড করুন।


লোকেশন গোপন রাখুন: বাড়ির বাইরের দিক, সদর দরজা, ব্যালকনি বা জানলার বাইরের ল্যান্ডমার্ক এমনভাবে ক্যামেরায় দেখাবেন না যাতে আপনার বাড়ির সঠিক ঠিকানা অপরাধীরা চিনে ফেলতে পারে।


দেখনদারি কমান: বাড়ির ভেতরের লেআউট এবং দামি জিনিসের শো-অফ যতটা সম্ভব এড়িয়ে চলুন।

আজকের টোটকা


অনলাইনে কেনাকাটার পর ভিডিয়োতে পার্সেল ‘আনবক্সিং’ করাটা এখন ট্রেন্ড। কিন্তু আনবক্সিং করার সময় খেয়াল রাখবেন, পার্সেলের গায়ে লাগানো লেবেলে থাকা আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বরটি যেন কোনওভাবেই ক্যামেরায় ধরা না পড়ে। দরকারে ওই অংশটি আগে ছিঁড়ে ফেলে তারপর ভিডিয়ো রেকর্ড করুন। (Daily Vlogging Home Security Risks)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now