ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রতিটি তলায় মিলবে হাইস্পিড ইন্টারনেট, দারুন পরিকল্পনা আনল Jio

---Advertisement---

দেশের কর্পোরেট অফিস এবং বহুতল ভবনে 5G নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে নতুন প্রযুক্তি আনছে রিলায়েন্স জিও। সংস্থার তরফে আনা হয়েছে 5G Pico স্মল সেল। এটি একটি ছোট আকারের বেস স্টেশন। যার সাহায্যে বহুতল ভবনের প্রতিটি তলায় আলাদা করে 5G নেটওয়ার্কের কভারেজ এবং ক্ষমতা বাড়ানো সম্ভব হবে। সংস্থার দাবি, এই যন্ত্রের সর্বোচ্চ ডাউনলোডের গতি হতে পারে ১ Gbps। (Jio 5G Pico Small Cell)

কীভাবে কাজ করবে Jio-র নতুন প্রযুক্তি?

জিও প্ল্যাটফর্মসের এই নতুন যন্ত্রটি দেওয়াল অথবা ছাদে বসানো যাবে। প্রতিটি তলায় একটি করে ইউনিট বসাতে হবে। এর ফলে যে তলায় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি, সেখানে আলাদা করে নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানো সম্ভব হবে।সাধারণত বহুতল ভবনে নেটওয়ার্ক পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম (DAS) ব্যবহার করা হয়। এই ব্যবস্থায় কেন্দ্রীয় যন্ত্র থেকে বিভিন্ন তলায় অ্যান্টেনা পর্যন্ত দীর্ঘ তামার তারের প্রয়োজন হয়। কিন্তু জিওর নতুন প্রযুক্তিতে প্রতিটি তলায় আলাদা বেস স্টেশন বসানো হবে। ফলে দীর্ঘ তারের প্রয়োজন কমবে। পাশাপাশি ইনস্টল করার কাজও সহজ হবে। (Jio 5G Pico Small Cell)

সর্বোচ্চ ডাউনলোডের গতি 1 GBPS

জিওর তথ্য অনুযায়ী, এই Pico Small Cell ৩.৩ থেকে ৩.৬ গিগাহার্টজের n78 ব্যান্ডে কাজ করবে। এটি 3GPP Release 17 প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি এতে রয়েছে সফটওয়্যার ডেফিনেড রেডিও প্রযুক্তি। এর ফলে সফটওয়্যারের মাধ্যমে রেডিও ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য আপডেট করা যাবে। সংস্থার দাবি, সর্বোচ্চ ক্ষমতার কনফিগারেশনে ডাউনলোডের স্পিড ১ Gbps পর্যন্ত হতে পারে। আপলোডের সর্বোচ্চ স্পিড ৭৫ Mbps। তবে বাস্তবে মোবাইলের নেটের স্পিড নির্ভর করবে নেটওয়ার্কের অবস্থা এবং একই সময়ে কতজন ব্যবহারকারী পরিষেবাটি ব্যবহার করছেন, তার উপর। এনহান্সড মোবাইল ব্রডব্যান্ড পরিষেবায় ডেটা আদানপ্রদানের ক্ষেত্রে লেটেন্সি ১৫-২০ মিলিসেকেন্ডের কম রাখার কথাও জানিয়েছে সংস্থা। (Jio 5G Pico Small Cell)

একসঙ্গে একাধিক তলে বসানো যাবে যন্ত্র

জিও জানিয়েছে, তাদের ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে একাধিক ইউনিট একসঙ্গে চালু, কনফিগার এবং বন্ধ করা যাবে। ফলে বড় অফিস বা বহুতল ভবনের বিভিন্ন তলে একসঙ্গে এই প্রযুক্তি চালু করা সহজ হবে। এছাড়া যন্ত্রটির পাওয়ার অ্যাম্পলিফায়ারের দক্ষতা অন্তত ৩৫ শতাংশ। নেটওয়ার্কের ব্যবহার কম থাকলে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ পর্যন্ত কমানোর ব্যবস্থাও রয়েছে। তবে দেশের কোথায় এবং কবে এই প্রযুক্তি চালু করা হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানায়নি রিলায়েন্স জিও। (Jio 5G Pico Small Cell)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now