ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একমাসের রিচার্জ করলেই মিলছে দুমাসের, নতুন ধামাকে Airtel-এর

Published on: November 8, 2026
---Advertisement---

এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলতেই রিচার্জের তালিকায় চোখে পড়ছে বিশেষ অফার। ৩৪৯ বা ৩৯৯ টাকার প্ল্যান বেছে নিলেই মিলতে পারে আরও একটি রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ একবার টাকা খরচ করেই পাওয়া যাবে একই প্ল্যানের দ্বিতীয় রিচার্জ। গ্রাহকদের জন্য একটি রিচার্জে আরেকটি বিনামূল্যে দেওয়ার বিশেষ অফার নিয়ে এসেছে এয়ারটেল। তবে এই সুবিধা আপাতত নির্দিষ্ট কিছু প্রিপেড গ্রাহকের জন্যই চালু হয়েছে। অফারটি পাওয়া যাচ্ছে সীমিত সময়ের জন্য। (Airtel Recharge Offer)

কীভাবে পাওয়া যাবে বিনামূল্যে দ্বিতীয় রিচার্জ?

এয়ারটেলের এই বিশেষ অফারে ৩৪৯ এবং ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানে রিচার্জ করলে একই প্ল্যানের দ্বিতীয় রিচার্জ বিনামূল্যে পাওয়া যাবে। ফলে ২৮ দিনের বদলে কার্যত ৫৬ দিনের পরিষেবা মিলবে একবারের রিচার্জের খরচেই। তবে সবার নম্বরে এই অফার দেখা যাচ্ছে না। সুবিধা পেতে প্রথমে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলতে হবে। সেখানে ৩৪৯ বা ৩৯৯ টাকার প্ল্যানের পাশে ‘১+১ রিচার্জ ফ্রি’ লেখা রয়েছে কি না, তা দেখতে হবে। এই লেখা না থাকলে সংশ্লিষ্ট নম্বরে অফারটি এখনও চালু হয়নি। (Airtel Recharge Offer)

৩৪৯ ও ৩৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা?

৩৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক এলাকায় আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও রয়েছে। সঙ্গে ২৮ দিনের মেয়াদ, আনলিমিটেড লোকাল ও এসটিডি কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ১২ মাসের অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম সাবস্ক্রিপশন, বিনামূল্যে হ্যালোটিউনস এবং এয়ারটেল সেফ। এর মাধ্যমে স্প্যাম কলের সতর্কতা, প্রতারণামূলক লিঙ্ক আটকানো এবং ওটিপি জালিয়াতি সংক্রান্ত সতর্কবার্তা পাওয়া যায়।

অন্যদিকে, ৩৯৯ টাকার প্ল্যানে রয়েছে আনলিমিটেড ৪জি ও ৫জি ডেটা। দৈনিক ডেটা ব্যবহারের কোনও নির্দিষ্ট সীমা নেই। এই সুবিধা ৫জি ফোন ছাড়াও অন্যান্য হ্যান্ডসেটে পাওয়া যাবে। কল, এসএমএস এবং অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের সুবিধাও রয়েছে। (Airtel Recharge Offer)

কীভাবে চালু হবে দ্বিতীয় রিচার্জ?

এয়ারটেল এখনও জানায়নি, বিনামূল্যের দ্বিতীয় রিচার্জ কীভাবে গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হবে। তবে জিও-র একই ধরনের অফারে প্রথম রিচার্জের মেয়াদ শেষ হলে বিনামূল্যের রিচার্জ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়েছিল। এয়ারটেলের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে। তাই টাকা দেওয়ার আগে অ্যাপে অফারের শর্ত এবং প্ল্যানের বিস্তারিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। (Airtel Recharge Offer)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now