ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দীপাবলিতে একরত্তি ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কার মতো দেখতে?

Published on: November 8, 2026
Katrina Kaif Vicky Kaushal Son
---Advertisement---

দীপাবলির আনন্দ এবার দ্বিগুণ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পরিবারে। এতদিন ছেলের ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। অবশেষে (Katrina Kaif Vicky Kaushal Son) ছেলের প্রথম জন্মদিনের ঠিক একদিন পর দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে প্রকাশ্যে আনলেন একরত্তি বিহানের মুখ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রথম পারিবারিক ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে।

প্রথম দীপাবলি, প্রকাশ্যে ভিহানের মুখ

রবিবার ইনস্টাগ্রামে যৌথভাবে ছবিটি পোস্ট করেন ভিকি ও ক্যাটরিনা। (Katrina Kaif Vicky Kaushal Son) ক্যাপশনে লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি… সকলের জীবনে ভালোবাসা, আলো ও সুখ ছড়িয়ে পড়ুক।”- ভিকি, ক্যাটরিনা এবং বিহান।” ছবিতে হলুদ এমব্রয়ডারি করা পোশাকে ক্যাটরিনা এবং ক্রিম রঙের কুর্তায় ভিকিকে দেখা গিয়েছে। তাঁদের মাঝখানে হলুদ প্রিন্টেড নেহরু জ্যাকেট ও ক্রিম কুর্তা-পাজামায় হাসিমুখে দাঁড়িয়ে ছোট্ট ভিহান।

একদিন আগেই ছিল প্রথম জন্মদিন

২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয় ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তানের। (Katrina Kaif Vicky Kaushal Son) ছেলের জন্মের খবর জানিয়ে তাঁরা লিখেছিলেন, “আমাদের জীবনে আনন্দের একরাশ আলো এসে পৌঁছেছে। অপরিসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।” ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ করেন তাঁরা। নাম রাখা হয় বিহান কৌশল। নামটির সঙ্গে ভিকির ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর চরিত্র মেজর বিহান সিং শেরগিলের যোগসূত্রও খুঁজে পেয়েছিলেন অনুরাগীরা।

বাবা হওয়া নিয়ে কী বলেছিলেন ভিকি?

এক সাক্ষাৎকারে বাবা হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে ভিকি বলেছিলেন, “এটি সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা, এক জাদুকরী অনুভূতি।” ছেলের সঙ্গে ক্যাটরিনার ছোট ছোট মুহূর্ত দেখে তাঁর ভালো লাগার কথাও জানিয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, এই অভিজ্ঞতা একজন মানুষকে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল করে তোলে।

(Katrina Kaif Vicky Kaushal Son) বিহানের ছবিতে অনন্যা পাণ্ডে, সোনম কাপুর ও কিয়ারা আডবাণীও ভালোবাসা জানিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। ভিকির আগামী ছবি সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’, মুক্তির কথা ২১ জানুয়ারি ২০২৭। পাশাপাশি রয়েছে ‘মহাবতার’। ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now