ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দু’সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার, অমিতাভের ‘জলসা’য় ওড়ানোর হুমকি

Published on: November 6, 2026
---Advertisement---

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি ‘জলসা’য় ফের বোমা হামলার হুমকি। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার এই হুমকি ইমেল এসেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার পাওয়া ওই ইমেলে শুধু অমিতাভের বাড়ি নয়, বম্বে হাই কোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। তবে তিনটি জায়গাতেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। (Amitabh Bachchan Bomb Threat)

তিনটি জায়গায় তল্লাশি পুলিশের

পুলিশ সূত্রে খবর, শুক্রবার একটি হুমকি ইমেল আসে। সেখানে অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি ‘জলসা’য় বোম মারার হুমকি দেওয়া হয়। একই ইমেলে বম্বে হাই কোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সের নামও উল্লেখ করা হয়েছিল। খবর পেয়েই তিনটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। যদিও কোথাও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। বর্তমানে ইমেলটির সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি কোথা থেকে ইমেলটি পাঠানো হয়েছে এবং কে বা কারা এর পিছনে রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। (Amitabh Bachchan Bomb Threat)

২৩ অক্টোবরও এসেছিল হুমকি ইমেল

প্রসঙ্গত, এর আগেও গত ২৩ অক্টোবর একই ধরনের একটি হুমকি ইমেল পেয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই ইমেলে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়িকেও বার্তা পাঠানো হয়েছিল। সেখানে ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের জুহুর বাড়িতে হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল। ইমেলে ‘খলিস্তান’ প্রসঙ্গও উল্লেখ করা হয়েছিল। এমনকী, আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল।

বুলেটপ্রুফ কাচের আড়ালে অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ

এই হুমকির পর থেকেই বাড়ির নিরাপত্তা বাড়িয়েছেন অমিতাভ। প্রতি রবিবারের মতো অনুরাগীদের সঙ্গে দেখা করার সময়ও বিশেষ ব্যবস্থা নিতে দেখা যায় ৮৪ বছর বয়সি অভিনেতাকে। বাড়ির বাইরে উঁচু মঞ্চে দাঁড়িয়ে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। সেই সময় তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এবং একাধিক নিরাপত্তাকর্মীকেও সেখানে দেখা যায়। ফের নতুন করে হুমকি ইমেল আসায় স্বাভাবিকভাবেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে মুম্বই পুলিশ। (Amitabh Bachchan Bomb Threat)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now