ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘এনার্জি ড্রিঙ্ক’-এ বিষ? শিশুদের জন্য সতর্কতা জারি FSSAI-এর

Published on: November 6, 2026
Energy drinks are not for children
---Advertisement---

শিশুদের বাজার থেকে কেনা ‘এনার্জি ড্রিঙ্ক’ খাওয়াচ্ছেন? জানেন কী খাওয়াচ্ছেন? বাজারে বিক্রি অনেক পানীয়র বোতলের গায়ে ‘এনার্জি ড্রিঙ্ক’ কথাটি লেখা থাকে। যা খেলে শরীরে শক্তি আসার বদলে হতে পারে ক্ষতি। এই ধরনের পানীয়তে এমন কিছু উপাদান থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর বলেই দাবি করেছে এফএসএসএআই। এনার্জি ড্রিঙ্কের নাম দিয়ে যে পানীয় বিক্রি হচ্ছে, তাতে ভরপুর পরিমাণে রয়েছে ক্যাফিন ও কৃত্রিম রং, যা শিশুদের শরীর প্রাপ্তবয়স্কদের মতো এত বেশি ক্যাফেইন সহ্য করতে পারে না। শরীরের ক্ষতি হতে পারে (Energy drinks are not for children)।

Energy drinks are not for children: কী নির্দেশিকা জারি করেছে FSSAI?

সম্প্রতি দেশের খাদ্য সুরক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে (Energy drinks are not for children)। সেখানে বলা হয়েছে, ‘এনার্জি ড্রিঙ্ক’ নাম দিয়ে কোনও পানীয় বিক্রি করা যাবে না। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া-র সিইও এবং সেক্রেটারি জেনারেল মনীষা কাপুর, এই কঠোর পদক্ষেপ নিয়ে ‘ওপেন ডিজিটাল’-এ তাঁর একটি প্রতিবেদনে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। তিনি বলেন, “বাড়তি শক্তি, কর্মক্ষমতা, ভোক্তাদের ধারণা ও কেনাকাটার সিদ্ধান্তের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের দাবিগুলির সপক্ষে যথাযথ প্রমাণ থাকা এবং সেগুলি দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা অত্যন্ত জরুরি।”

FSSAI-এর মতে, ভারতের খাদ্য সুরক্ষা আইনে ‘এনার্জি ড্রিঙ্ক’ বা শক্তিদায়ক পানীয় নামে আলাদা কোনও নির্দিষ্ট মান বা ক্যাটাগরি সরকারিভাবে অনুমোদিত নয়। উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয়গুলিকে সাধারণত ‘ক্যাফিনেটেড বেভারেজ’ হিসেবে গণ্য করা হয়। তাই কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা নির্দিষ্ট মান ছাড়াই এই ধরনের পানীয়কে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে বাজারজাত করা বা লেবেল ব্যবহার করা বিভ্রান্তিকর।

অন্যদিকে, FSSAI স্পষ্ট জানিয়েছে, এই পানীয়গুলির লেবেল বা প্রচারের ক্ষেত্রে ‘শরীর ও মন চাঙা করে’ (vitalizes body and mind), ‘ক্লান্তি দূর করে’ বা ‘শক্তির মাত্রা বাড়িয়ে দেয়’ এ ধরনের কোনও ট্য়াগ লাইন ব্যবহার করা যাবে না। এই ধরনের প্রচার সাধারণ মানুষকে ভুল বোঝায় ।

‘এনার্জি ড্রিঙ্ক’-এ কতটা ক্যাফেইন থাকে?

রেড বুল ও ‘ক্যাম্পা গোল্ড বুস্ট’-এর একটি ক্যানে (২৫০ মি.লি.) প্রায় ২৭ গ্রাম চিনি থাকে। অন্যান্য সস্তা এনার্জি ড্রিংকেও চিনির পরিমাণ প্রায় একই থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২৫-৩০ গ্রামের বেশি চিনি খাওয়া উচিত নয়। অর্থাৎ, একটি ক্যান খেলেই সারাদিনের চিনির কোটা শেষ হয়ে যায়। অন্যদিকে, খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে, একটি ২৫০-৩০০ মিলিলিটার এনার্জি ড্রিঙ্কের ক্যানে অন্তত ৯০-৯৫ মিলিগ্রাম বা তার বেশি ক্যাফিন থাকে। সাধারণত, ৩০ থেকে ৩২ মিলিগ্রামের মতো ক্যাফিন শরীরে সহ্য হয়, তার বেশি নয়।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now