কাকার শেষকৃত্যে উপস্থিত থাকার কারণে গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’র সভায় অনুপস্থিত ছিলেন। এবার সেই অভিযোগেই পদ খোয়াতে হলো মধ্যপ্রদেশের যুব কংগ্রেস নেতা রোহিত রাজোরিয়াকে। আর এই নিয়েই বিতর্কে জড়িয়েছে রাহুলের দল। শুধুমাত্র রোহিতই নন, রবিবার ‘ইন্ডিয়া’র সভায় অনুপস্থিত থাকায় সাতটি রাজ্যের ১৮৫ জন কংগ্রেস যুবনেতাকে সাসপেন্ড করেছে কংগ্রেস (congress has expelled a youth leader)।
congress has expelled a youth leader: কংগ্রেসের অন্দরে ক্ষোভ!
দল থেকে বহিষ্কৃত হওয়ার পর রোহিত রাজোরিয়া বলেন, বহু বছর তাঁরা দলে রয়েছেন। দলের সব রকম পরিস্থিতে তাঁরা দলের পাশে ছিলেন। এমনকি বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিক মামলার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। জেলও খাটতে হয়েছে। শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারার জন্য দল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল? দলের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। এখানেই থেমে থাকেনি তিনি। তিনি একটি কার্ড দেখান। সেখানে তাঁর কাকার ওই একই দিনে শ্রাদ্ধানুষ্ঠানের উল্লেখ রয়েছে (congress has expelled a youth leader)।
কোথায় কতজন বরখাস্ত?
৭ রাজ্যের মধ্যে কংগ্রেসের সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশে, যেখানে ৬০ জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মধ্যপ্রদেশের পর গুজরাট, সেখানে ৪৯ জন এবং পশ্চিমবঙ্গে ২৬ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তেলেঙ্গানায় ১৪ জন, মধ্য উত্তরপ্রদেশে ১৩ জন, হিমাচল প্রদেশে ১৩ জন এবং হরিয়ানায় ১০ জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কংগ্রেসের স্পষ্ট বার্তা, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়ণতার প্রশ্নে কোনও আপস নয়।













