ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কালীপুজোয় নেই বৃষ্টির ভ্রুকুটি, উৎসবের পরেই বদলাবে আবহাওয়া? কী বলছে পূর্বাভাস?

Published on: November 5, 2026
Weather Update
---Advertisement---

কালীপুজোর আগে থেকেই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বঙ্গবাসী। প্যান্ডেল থেকে শুরু করে আলোর উৎসব—সবেতেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে উৎসবের আনন্দে আবহাওয়া কতটা সঙ্গ দেবে? (Weather Update) আকাশের মেজাজ নিয়ে রয়েছে কিছুটা স্বস্তির খবর। যদিও উৎসব মিটতেই আবহাওয়ার ছবিতে বদল আসার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সোমবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে হালকা দমকা বাতাস। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।

Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও আংশিক মেঘলা, কোথাও পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার মূলত উপকূলের জেলাগুলি—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারও উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া

কালীপুজোর দিন রবিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। ফলে মনোরম আবহাওয়ায় কাটতে পারে উৎসব। তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭০-৯৫ শতাংশ।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now