ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাম আমলের ‘অপরাধের ফাইল’ খোলার হুঁশিয়ারি শুভেন্দুর, নিশানায় সেলিমও

Published on: November 1, 2026
suvendu adhikari
---Advertisement---

শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি থেকেই বাম আমলের ‘অপরাধের ফাইল’ খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নাম না করেই সুশান্ত ঘোষ এবং সিপিএম নেতা তপন ঘোষকে বিঁধলেন শুভেন্দু। একই সঙ্গে তৃণমূল ও সিপিএম একে অপরের পরিপূরক হয়ে বাংলায় নৈরাজ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও তীব্র আক্রমণ শানালেন তিনি (suvendu adhikari)।

suvendu adhikari: “নন্দীগ্রামের মামলার ফাইল খুলব”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বলেন, “এবার আমরা এই মামলাগুলো একে একে খুলবো। ২০০৭-এ গড়বেতার ফতেসিংপুর অফিস থেকে ৩০০ হার্মাদ গিয়ে নন্দীগ্রামে ১১ জনের দেহ পাচার করেছিল। ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে পালানোর চেষ্টা করেছিল। এগরায় ধরা পড়েছিল। তপনবাবুদের সেই সেই সমস্ত মামলা রি-ওপেন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গড়বেতা, নন্দীগ্রাম, কেশপুরের শহিদদের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁদেরকে তিনি ভুলে যেতে পারেন। আমি ভুলিনি। সেই লড়াইতে আমি ছিলাম না।”

মুখ্যমন্ত্রীর নিশানায় মহম্মদ সেলিম

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মহম্মদ সেলিম কয়েক দিন আগে বলেছেন, বিজেপি এসেছিল সিপিএমকে আক্রমণ করতে, জনগণ রুখেছে, আমি বলে গেলাম, গড়বেড়াতে থেকে নন্দীগ্রামে যারা যারা লড়াই করতে গিয়েছিল তাদের একটাকেও ছাড়া হবে না। চন্দ্রকোনা রোডে এসে আমি সুশান্ত ঘোষের বুকের ওপর দাঁড়িয়ে সভা করে গেছি। এরা আবার সন্ত্রাস করতে চাইছে। আমি যখন বাংলায় উন্নয়ন করছি, দিল্লিতে গিয়ে আন্টি আর বেবিরা দোস্তি করছে।”

এক সময়ে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শনিবারপ সেখানেই দাঁড়িয়ে সরাসরি সিপিএম নেতৃত্বকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, ডাক্তার প্রণত টুডুর মাথা ফাটিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি। “মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালে ঝাড়গ্রামে প্রণথ টুডু র মাথা ফাটিয়ে দিয়েছিল মনে আছে আপনাদের, এফ আই আর-এর কপি চেয়েছি। যারা এখনও অ্যারেস্ট হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার কথা এসপিকে বলেছি।”


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বাম আমলের ‘অপরাধের ফাইল’ খোলার হুঁশিয়ারি শুভেন্দুর, নিশানায় সেলিমও”

Comments are closed.