মালবাহী ট্রেনের দুটি চাকা লাইন থেকে সরে যাওয়ায় বিপত্তি। গুজরাটের ধেদেলা-র কাছে দুর্ঘটনাটি ঘটে। সোমবার রাতে মালগাড়িটি দাহোদ থেকে জাকোটের (Jakot) দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন রেলের আধিকারিকেরা। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাহত হয়েছে ওই রুটের ট্রেন চলাচল (gujarat freight train derails)।
gujarat freight train derails: উদ্ধারকাজে রেলকর্মীরা
দুর্ঘটনার জেরে দিল্লিগামী দুটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে। অনেকটাই দেরিতে ছাড়ে ট্রেন। রতলাম-গোধরা রেল রুটের ট্রেন চলাচল ব্যহত হওয়ায় বহু যাত্রী বিভিন্ন স্টেশনে আটকে পড়েন। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও ইঞ্জিনিয়ারিং টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতের কাজ শুরু করে (gujarat freight train derails)।
তামিলনাড়ুতেও রেল দুর্ঘটনা
এর আগে, তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলার জোলারপেট্টি জংশনেও দুর্ঘটনা ঘটে। কোনও ইঞ্জিন ছাড়াই রেল ইয়ার্ড থেকে ট্রেনের সাতটি খালি বগি প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করে। থামালেরি মুথুরের কাছে বগিগুলি লাইনচ্যুত হয়ে যায়। যার জেরে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মাঝে ট্রেন চলাচল দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়। এই ঘটনার পর নড়েচড়ে বসেন রেল আধিকারিকরা। ঘটনার প্রেক্ষিতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। সংঘর্ষ এড়াতে রেল কর্তৃপক্ষ বেঙ্গালুরু থেকে জোলারপেট্টির দিকে আসা ট্রেনগুলিকে বিভিন্ন জায়গায় থামিয়ে দেয়। এর ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্থ ওই সাতটি খালি কোচ মেরামতের কাজের জন্য রেল ইয়ার্ডে রাখা ছিল। জানা গেছে, একটি ইঞ্জিন দিয়ে কোচগুলিকে ঠেলে সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে কোচগুলি ইঞ্জিন ছাড়াই সামনের দিকে এগোতে থাকে। সতর্কবার্তা পাওয়ার পর রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লাইনচ্যুত বগিগুলি সরিয়ে ফেলার কাজ শুরু করেন।













