রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বদ্রীনাথ থেকে ফেরার পথে দুর্ঘটনা, ৬ জনকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

Published on: October 30, 2026
---Advertisement---

উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে যাত্রী নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি হেলিকপ্টার। জোশীমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হয়ে যাওয়া হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ওই হেলিকপ্টারে পাইলট-সহ মোট ৬ জন ছিলেন। শুক্রবার দুপুরে চামোলি জেলার এই ঘটনায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। (Uttarakhand Helicopter Crash)

হাথি পর্বতের কাছে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড সংস্থার VT-HCX নম্বরের হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে রওনা হয়েছিল। দুপুর ১টা ১৪ মিনিট নাগাদ সেটি ওড়ে। সেই সময় এলাকায় তুষারপাত হচ্ছিল। জোশীমঠ উপত্যকার হাথি পর্বত এলাকার কাছে যাওয়ার পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে বন্ধ হয়ে যায় তার ট্র্যাকিং ব্যবস্থাও। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত অভিশনের সমস্ত হেলিকপ্টারের উড়ান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। (Uttarakhand Helicopter Crash)

যাত্রীদের পরিচয় প্রকাশ

হেলিকপ্টারে পাইলট ক্যাপ্টেন হিমাংশু-সহ মোট ছ’জন ছিলেন। যাত্রীদের নাম প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচএস নটরাজ। দুর্ঘটনার খবর সামনে আসতেই তাঁদের উদ্ধারে তৎপর হয় প্রশাসন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডলে লেখেন, জোশীমঠের কাছে ছাই গ্রামে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর এবং SDRF যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। তিনি নিজেও গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

উত্তরাখণ্ডে বারবার হেলিকপ্টার দুর্ঘটনা

গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি হেলিকপ্টার দুর্ঘটনা বা বিপত্তির ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি বড় দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। গত বছর জুন মাসে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সেই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল। (Uttarakhand Helicopter Crash)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বদ্রীনাথ থেকে ফেরার পথে দুর্ঘটনা, ৬ জনকে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার”

Comments are closed.