রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবার ঘরে বসেই অনলাইনে মদ বুকিং, কীভাবে করবেন? রইল সম্পূর্ণ গাইড

Published on: October 29, 2026
Liquor Booking App
---Advertisement---

দীপাবলির আগে দিল্লিবাসীদের জন্য নয়া পরিষেবা চালু করল সরকার। (Liquor Booking App) এবার বাড়িতে বসেই অনলাইনে পছন্দের মদের ব্র্যান্ড, বোতলের সাইজ এবং পরিমাণ বেছে নিয়ে করা যাবে বুকিং। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মেটানো যাবে দামও। তবে বুকিং করলেই বাড়িতে মদ পৌঁছে যাবে, এমনটা কিন্তু নয়। নির্দিষ্ট দোকানে গিয়ে নিজেকেই সংগ্রহ করতে হবে অর্ডার। কীভাবে কাজ করবে এই নতুন অ্যাপ? জেনে নিন বিস্তারিত।

কোন অ্যাপে হবে মদ বুকিং?

দিল্লি সরকারের অধীনস্থ দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন (DSIIDC) তৈরি করেছে ‘Delhi Liquor Booking’ অ্যাপ। বর্তমানে শুধুমাত্র DSIIDC পরিচালিত মদের দোকানগুলিতেই এই পরিষেবা মিলবে। সংস্থাটির দিল্লিজুড়ে ২০৮টি খুচরো বিক্রির আউটলেট রয়েছে। আপাতত অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

কারা করতে পারবেন বুকিং?

দিল্লির আবগারি সংক্রান্ত নিয়ম অনুযায়ী, ২৫ বছর বা তার বেশি বয়সিরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। (Liquor Booking App) অ্যাপে উপলব্ধ ব্র্যান্ড, বোতলের সাইজ ও পরিমাণ বেছে নিয়ে নির্দিষ্ট DSIIDC পরিচালিত দোকান নির্বাচন করতে হবে। এরপর অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই বুকিং নিশ্চিত হবে। অর্ডার নিশ্চিত হওয়ার পর একটি বিশেষ QR কোড পাওয়া যাবে।

ছুটতে হবে না ব্যাঙ্কে, PhonePe দিয়েই খুলুন পেনশন অ্যাকাউন্ট, কীভাবে পাবেন সুবিধা?

বুকিংয়ের পর কী করবেন?

(Liquor Booking App) বুকিং এবং পেমেন্টের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিত দোকান থেকে মদ সংগ্রহ করতে হবে। দোকানে গিয়ে QR কোড দেখাতে হবে। সেটি স্ক্যান করে যাচাই করার পরই অর্ডার হাতে পাবেন গ্রাহক। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ না করলে সমস্যা হতে পারে, তাই বুকিংয়ের সময়সীমা খেয়াল রাখা জরুরি।

বুকিং বাতিল করা যাবে?

(Liquor Booking App) অ্যাপের নিয়ম অনুযায়ী, মদ সংগ্রহের আগে অনলাইন বুকিং বাতিল করা যাবে। তবে একবার মদ কেনা বা সংগ্রহ করার পর তা ফেরত দেওয়া যাবে না। মনে রাখতে হবে, এই পরিষেবায় কোনও হোম ডেলিভারির ব্যবস্থা নেই।

ধাপে ধাপে বুকিংয়ের নিয়ম

প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ডাউনলোড করে খুলুন। (Liquor Booking App) মোবাইল নম্বরের মাধ্যমে সাইন আপ করুন। পছন্দের ব্র্যান্ড, বোতলের সাইজ ও পরিমাণ নির্বাচন করে নির্দিষ্ট দোকান বেছে নিন। সমস্ত তথ্য যাচাই করে অনলাইনে পেমেন্ট করুন। এরপর বুকিং নিশ্চিতকরণ ও QR কোড সংরক্ষণ করে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিত দোকানে গিয়ে অর্ডার সংগ্রহ করুন।

‘ঘর ওয়াপসি’ নাজিয়া ইলাহি খানের, ইসলাম ছেড়ে হিন্দু হলেন বিজেপি নেত্রী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “এবার ঘরে বসেই অনলাইনে মদ বুকিং, কীভাবে করবেন? রইল সম্পূর্ণ গাইড”

Comments are closed.