অবসরের পর আর্থিক নিরাপত্তা গড়ে তুলতে এবার বড় পদক্ষেপ PhonePe-র। (Tatkal NPS) মাত্র ২৫০ টাকা দিয়েই খোলা যাবে সরকারি পেনশন অ্যাকাউন্ট, তাও আবার বাড়িতে বসে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। দীর্ঘমেয়াদি অবসর পরিকল্পনাকে আরও সহজলভ্য করতে ‘Tatkal NPS’ পরিষেবা চালু করেছে ওয়ালমার্টের মালিকানাধীন ফিনটেক সংস্থা PhonePe। এর ফলে প্রথমবার বিনিয়োগ করতে ইচ্ছুক তরুণ প্রজন্ম থেকে শুরু করে ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ীরাও পেনশন পরিকল্পনার সুযোগ পাবেন।
Table of Contents
কী এই Tatkal NPS?
PhonePe তাদের প্ল্যাটফর্মে ‘Tatkal NPS’ চালু করেছে ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) আওতায়। এই পরিষেবার মাধ্যমে ন্যূনতম ২৫০ টাকা জমা দিয়ে সরকারি পেনশন অ্যাকাউন্ট খোলা যাবে। পরিষেবাটি চালু করতে দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্ব করেছে সংস্থাটি। আগামী দিনে আরও ব্যাঙ্ককে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
Tatkal NPS: কাগজপত্র ছাড়াই কয়েক মিনিটে অ্যাকাউন্ট
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PERDA) এই পরিষেবার অন্যতম আকর্ষণ সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া। নতুন করে জটিল কেওয়াইসি প্রক্রিয়ার পরিবর্তে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি তথ্য ব্যবহার করা যাবে। একবারের OTP যাচাইকরণের মাধ্যমেই সম্পন্ন হবে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া। এর ফলে কাগজপত্রের ঝামেলা কমবে এবং কয়েক মিনিটের মধ্যেই তৈরি করা যাবে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN)।
তরুণ প্রজন্ম থেকে গিগ কর্মী—কারা উপকৃত হবেন?
PhonePe-র এই উদ্যোগের লক্ষ্য প্রথমবারের বিনিয়োগকারী, মিলেনিয়াল এবং জেন জি-সহ দেশের বৃহত্তর জনগোষ্ঠী। (Tatkal NPS) বিশেষ করে গিগ কর্মী, স্বাধীনভাবে কাজ করা ফ্রিল্যান্সার এবং ছোট ব্যবসায়ীদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, তাঁদের অনেকেরই বাধ্যতামূলক কর্পোরেট অবসরকালীন সঞ্চয় প্রকল্পের সুবিধা নেই।
কী বলছে PhonePe?
PhonePe-র পেমেন্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান দীপ আগরওয়াল জানিয়েছেন, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা এবং অবসরকালীন নিরাপত্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পরিষেবা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। (Tatkal NPS) ব্যাঙ্কগুলির সঙ্গে অংশীদারিত্ব এবং সহজ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের কাছে নিয়ন্ত্রিত অবসর পরিকল্পনার সুযোগ পৌঁছে দেওয়াই সংস্থার লক্ষ্য।
IPL লিস্টিংয়ের দিনে খারাপ খবর Jio-র কাছে, সেপ্টেম্বর মাসে বিপুল এগিয়ে গেল Vi












1 thought on “ছুটতে হবে না ব্যাঙ্কে, PhonePe দিয়েই খুলুন পেনশন অ্যাকাউন্ট, কীভাবে পাবেন সুবিধা?”
Comments are closed.