রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক? কীভাবে ফিরে পাবেন, রইল Step-By-Step Guide

Published on: October 25, 2026
---Advertisement---

ফেসবুক খুলতেই দেখলেন, নিজের অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়েছে, যা আপনি করেননি। প্রোফাইলের ছবি বদলে গিয়েছে। এমনকি পাসওয়ার্ড বা ফোন নম্বরও পরিবর্তন হয়ে গিয়েছে। লগ ইন করতে গিয়ে দেখলেন, অ্যাকাউন্টে আর ঢোকা যাচ্ছে না। আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে এমন সমস্যার মুখে পড়তে পারেন। তবে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ করলে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য একাধিক পদ্ধতি দিয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা। (facebook hacked )

কীভাবে বুঝবেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?

আপনার অনুমতি ছাড়া ফেসবুক থেকে পোস্ট বা কমেন্ট করা হলে সতর্ক হন। প্রোফাইলের ছবি, পাসওয়ার্ড, Email বা মোবাইল নম্বর বদলে গেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। অচেনা জায়গা থেকে লগ ইন করার সতর্কবার্তা আসতে পারে। (facebook hacked) আবার টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ না করা কিংবা অ্যাকাউন্টে ঢুকতে না পারাও হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে।

কীভাবে ফিরে পাবেন অ্যাকাউন্ট?

প্রথমে নিজের ফোন বা কম্পিউটার থেকে ফেসবুকের হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধারের পেজে যান। ঠিকানাটি হলো facebook.com/hacked। আগে যে ডিভাইস থেকে ফেসবুক ব্যবহার করেছেন, সেটি দিয়ে চেষ্টা করা ভালো। (facebook hacked)

এরপর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেল বা মোবাইল নম্বর দিন। পুরনো কোনও নম্বর বা ইমেল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা-ও পরীক্ষা করুন। মোবাইল নম্বর দেওয়ার সময় দেশের কোড ব্যবহার করে দেখতে পারেন। ইমেল অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হলে সংশ্লিষ্ট ইমেল পরিষেবা প্রদানকারীর সাহায্য নিন।

অ্যাকাউন্ট ফিরে পেলে দ্রুত পাসওয়ার্ড বদলান। ফেসবুকের প্রোফাইল থেকে ‘Settings and privacy’ বিভাগে যান। সেখান থেকে ‘Accounts Centre’-এ গিয়ে ‘Password and security’ নির্বাচন করুন। এরপর ‘Change Password’ বিকল্পে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিন।

অন্য উপায়ে অ্যাকাউন্ট উদ্ধারের পদ্ধতি

প্রথম পদ্ধতিতে কাজ না হলে আগে ব্যবহার করা ডিভাইস থেকে facebook.com/login/identify পেজে যান। সেখানে ইমেল, মোবাইল নম্বর, অ্যাকাউন্টের নাম বা ইউজারনেম দিয়ে নিজের অ্যাকাউন্ট খুঁজুন। অ্যাকাউন্ট খুঁজে পেলে ‘No longer have access to these?’ বিকল্পটি বেছে নিন। নির্দেশ অনুযায়ী নতুন যোগাযোগের তথ্য দিন। সেই ইমেল বা নম্বর আগে ওই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে পাসওয়ার্ড বদলে নিন। (facebook hacked )

শেষ ভরসা ফেসবুকের গ্রিভ্যান্স অফিসার

কোনও পদ্ধতিতে কাজ না হলে ভারতের ফেসবুক গ্রিভ্যান্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইমেল fbgoindia@support.facebook.com। ডাকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা: Meta Platforms, Unit 28 and 29, The Executive Centre, Level 18, DLF Cyber City, Building No. 5, Tower A, Phase III, Gurgaon 122002, India। তবে গ্রিভ্যান্স অফিসারের সঙ্গে যোগাযোগের আগে ফেসবুকের নিজস্ব অ্যাকাউন্ট উদ্ধারের পদ্ধতিগুলি চেষ্টা করার পরামর্শ দিয়েছে মেটা।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now