রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের অবর্তমানে জমা টাকার কী হয়? কী বলছে RBI-এর নিয়ম?

Published on: September 28, 2026
Bank Account Nominee
---Advertisement---

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের অবর্তমানে তাঁর অ্যাকাউন্টে থাকা টাকার কী হয়? (Bank Account Nominee) RBI-এর নিয়ম অনুযায়ী, এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দাবি নিষ্পত্তির প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে।নির্দিষ্ট নিয়ম মেনে প্রয়োজনীয় নথি জমা দিলে ক্লেম দ্রুত নিষ্পত্তি করা যায়।

কীভাবে ক্লেম করবেন?

প্রথমে সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় যেতে হবে। অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে পরিষেবাটিও পাওয়া যেতে পারে। এরপর নির্দিষ্ট ক্লেম ফর্ম বা দাবি পত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে সেটি ব্যাঙ্কে জমা দিতে হবে।

১৫ দিনের মধ্যে নিষ্পত্তি

RBI-এর নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় নথিপত্র ও দাবি যথাযথ হলে ক্লেম ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা। ফলে অযথা দীর্ঘদিন অপেক্ষা করার প্রয়োজন নেই।

নমিনি থাকলে সুবিধা বেশি

(Bank Account Nominee) অ্যাকাউন্টে নমিনি বা একাধিক নমিনির নাম নথিভুক্ত থাকলে এই ধরনের দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হয়। প্রয়োজনে জয়েন্ট ডিপোজিটার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম মেনে নমিনি ক্লেম করতে পারেন।

কোন কোন নথি লাগতে পারে?

ক্লেমের ক্ষেত্রে ব্যাঙ্ক সাধারণত নির্ধারিত ফর্মের পাশাপাশি প্রয়োজনীয় পরিচয়পত্র, অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং প্রযোজ্য অন্যান্য নথি চাইতে পারে। তাই আগে থেকেই নিচে উল্লেখ করা নথিগুলি প্রস্তুত রাখলে প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব। (Bank Account Nominee)

১. কেওয়াইসির জন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স

২. আক্যাউন্ট মালিকের এবং দাবিকারীর ব্যাঙ্কের পাসবুক কিংবা ক্যান্সেল চেক

৩. যদি অ্যাকাউন্ট মালিক মারা যান তাহলে তাঁর মৃত্যুর শংসাপত্র

আজই নমিনি যোগ করুন

ভবিষ্যতে পরিবারের সদস্যদের বা প্রিয়জনদের যাতে সমস্যায় পড়তে না হয়, তাই নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে নমিনি বা নমিনিদের নাম নথিভুক্ত করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। (Bank Account Nominee) ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের পাশাপাশি নিজের অ্যাকাউন্টের নমিনি সংক্রান্ত তথ্যও নিয়মিত যাচাই করুন।

পুজোর আগে চাকরি হারিয়ে পথে ICT শিক্ষক-শিক্ষিকারা, বিকাশ ভবন ঘেরাও করে বিক্ষোভ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের অবর্তমানে জমা টাকার কী হয়? কী বলছে RBI-এর নিয়ম?”

Comments are closed.