রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কিনতে হবে না স্টোরেজ, এই এক ট্রিকে এক মুহূর্তে খালি করুন Gmail

Published on: October 5, 2026
Gmail Bulk Delete
---Advertisement---

Gmail খুললেই একের পর এক অপ্রয়োজনীয় মেল? কয়েক মিনিটেই কি পরিষ্কার করা যায় ইনবক্স? হ্যাঁ, যায়। (Gmail Bulk Delete) নিউজলেটার, প্রোমোশনাল মেল, অ্যাপের নোটিফিকেশন কিংবা বহু পুরনো মেসেজ জমতে জমতে Gmail-এর ইনবক্স অগোছালো হয়ে যায়। ফলে প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ মেল খুঁজে পেতেও সমস্যা হয়। তবে এর জন্য কোনও থার্ড-পার্টি অ্যাপের প্রয়োজন নেই। Gmail-এর নিজস্ব টুল ব্যবহার করেই একসঙ্গে বহু মেল ডিলিট করা সম্ভব।

ডেস্কটপে একসঙ্গে মেল ডিলিট

কম্পিউটার থেকেই একসঙ্গে বহু মেল মুছে ফেলতে পারেন। পদ্ধতিটি হলো—

  • প্রথমে কম্পিউটার থেকে Gmail খুলুন।
  • ইনবক্সের উপরে বাঁদিকে থাকা চেকবক্সে ক্লিক করুন।
  • এতে স্ক্রিনে দেখা মেলগুলি একসঙ্গে সিলেক্ট হবে।
  • এরপর “Select all conversations” অপশনটি দেখা গেলে সেটিতে ক্লিক করুন।
  • এবার উপরের ট্র্যাশ/ডিলিট আইকনে ক্লিক করুন।
  • নির্বাচিত সমস্ত মেল একসঙ্গে ডিলিট হয়ে যাবে।

(Gmail Bulk Delete) পুরনো এবং অপ্রয়োজনীয় মেলের সংখ্যা বেশি হলে এই পদ্ধতিতে দ্রুত ইনবক্স পরিষ্কার করা সম্ভব।

প্রমোশন ও সোশ্যাল ট্যাব পরিষ্কার করুন

Gmail নিজেই মেলগুলিকে প্রমোশন, সোশ্যাল এবং আপডেটের মতো বিভিন্ন ক্যাটিগরিতে ভাগ করে। সেখানে সাধারণত অফার, নিউজলেটার এবং অ্যাপের নোটিফিকেশন থাকে। (Gmail Bulk Delete)

  • Gmail-এর প্রমোশন বা ও সোশ্যাল ট্যাব খুলুন।
  • উপরের চেকবক্সে ক্লিক করে মেলগুলি সিলেক্ট করুন।
  • প্রয়োজন হলে “Select all conversations” অপশনে ক্লিক করুন।
  • এরপর ডিলিট/ট্র্যাশ আইকনে ট্যাপ বা ক্লিক করুন।
  • গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা কাজের মেল ডিলিট করার আগে অবশ্যই যাচাই করে নিন।

মোবাইল থেকে একসঙ্গে ডিলিট করার উপায়

কম্পিউটার না থাকলেও ফোন থেকেই একাধিক মেল ডিলিট করা যায়।

  • Gmail অ্যাপে যে কোনও একটি মেলের উপর কয়েক সেকেন্ড চেপে ধরে রাখুন।
  • এতে সিলেকশন মোড চালু হবে।
  • এবার যে যে মেল মুছতে চান, সেগুলি সিলেক্ট করুন।
  • সবশেষে উপরের ডিলিট/ট্র্যাশ আইকনে ট্যাপ করুন।

(Gmail Bulk Delete) মোবাইলে প্রক্রিয়াটি ডেস্কটপের তুলনায় কিছুটা ধীর হলেও কোনও অতিরিক্ত অ্যাপ ছাড়াই সহজে ইনবক্স পরিষ্কার করা যায়।

কলকাতায় পুজো দেখার প্ল্যান? কোন মেট্রোয় নামলে কাছে পাবেন কোন জনপ্রিয় পুজো, দেখে নিন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now