রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আধারে নাম বদলাতে নতুন নিয়ম UIDAI-এর, কোন ভুলে কী নথি লাগবে?

Published on: October 8, 2026
Aadhaar Name Correction
---Advertisement---

আধার কার্ডে নামের বানান ভুল থেকে শুরু করে বিয়ের পর পদবি বদল এবার নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এবার নামের কী ধরনের পরিবর্তন করা হচ্ছে, তার উপর নির্ভর করবে কী কী নথি জমা দিতে হবে। ছোটখাটো ভুলের ক্ষেত্রে নিয়ম তুলনামূলক সহজ হলেও পুরো নাম বদলাতে গেলে প্রয়োজন হবে অতিরিক্ত আইনি নথি।

Aadhaar Name Correction: ছোটখাটো ভুল ঠিক করতে কী লাগবে?

নামের বানান সামান্য ভুল, নামের আগে বা পরে মাঝের নাম বা পদবি যোগ করা কিংবা বাদ দেওয়া, নামের ক্রম বদলানো—এই ধরনের পরিবর্তনকে ছোটখাটো সংশোধন হিসেবে দেখা হবে। যেমন, ‘R. Kumar’-এর বদলে ‘Rahul Kumar’ করা বা নামের মধ্যে থাকা অপ্রয়োজনীয় ডট সরানো।

নামে এলোমেলোভাবে বড় হাতের অক্ষর ব্যবহার করা হলেও তা ঠিক করা যাবে। একইভাবে, উচ্চারণে বড় কোনও পরিবর্তন না থাকলে ছোট বানান ভুলও সংশোধন করা যাবে। এই ধরনের ক্ষেত্রে সঠিক নাম উল্লেখ রয়েছে এমন বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে।

আধার তৈরির সময় ডেটা এন্ট্রি বা টাইপিংয়ের ভুলের কারণে নাম ভুল হলে আলাদা নিয়ম রয়েছে।

প্রাপ্তবয়স্কদের Annexure B অ্যাফিডেভিটের সঙ্গে পরিচয়পত্র বা সম্পর্কের প্রমাণ জমা দিতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবককে Annexure C অ্যাফিডেভিট দিতে হবে।

কিনতে হবে না স্টোরেজ, এই এক ট্রিকে এক মুহূর্তে খালি করুন Gmail

বিয়ে বা বিবাহবিচ্ছেদের পর নাম বদলালে?

বিয়ের পর পদবি পরিবর্তন বা বিবাহবিচ্ছেদের পর নামের পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম স্পষ্ট করেছে UIDAI। এই ধরনের পরিবর্তনকে পুরো পরিচয় বদল হিসেবে দেখা হবে না।

আবেদনকারীকে Annexure D অ্যাফিডেভিটের সঙ্গে বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে। অ্যাফিডেভিটে উল্লেখ করতে হবে যে বিয়ে বা বিবাহবিচ্ছেদের কারণেই নাম পরিবর্তন করা হচ্ছে। এছাড়া রেজিস্টার্ড ম্যারেজ সার্টিফিকেটও প্রয়োজনীয় নথি হিসেবে দেওয়া যেতে পারে।

ইংরেজিতে নাম ঠিক থাকলেও আঞ্চলিক ভাষায় নাম ভুল লেখা থাকলে সেটিও সংশোধন করা যাবে। এছাড়া আধারে নামের সঙ্গে ‘urf’ বা ‘alias’ লেখা থাকলে সেটিও নির্দিষ্ট নিয়ম মেনে বাদ দেওয়া যাবে।

পুরো নাম বদলাতে গেলে নিয়ম আরও কড়া

তবে কেউ যদি নিজের আসল নামই পুরোপুরি বদলাতে চান, তাহলে বিষয়টি আর সাধারণ নাম সংশোধনের মধ্যে পড়বে না। এই ক্ষেত্রে আরও কড়া নথি যাচাই করা হবে। (Aadhaar Name Correction)

পুরো নাম পরিবর্তনের জন্য কেন্দ্রীয় গেজেট বিজ্ঞপ্তি জমা দিতে হবে। এর পাশাপাশি বৈধ পরিচয়পত্রও দিতে হবে।

UIDAI জানিয়েছে, আবেদনকারীর জমা দেওয়া নথি, অ্যাফিডেভিট এবং গেজেট বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ যাচাই করে দেখবে। নথিগুলি সত্যি এবং সঠিক কি না, তা নিশ্চিত হওয়ার পরেই নাম পরিবর্তনের আবেদন অনুমোদন করা হবে। এর ফলে ভুয়ো নথি ব্যবহার করে আধারে নাম পরিবর্তনের প্রবণতা আটকানোই UIDAI-এর মূল লক্ষ্য।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “আধারে নাম বদলাতে নতুন নিয়ম UIDAI-এর, কোন ভুলে কী নথি লাগবে?”

Comments are closed.