রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাঙালিরা কেন পাঞ্জাবি পরে জানেন? নেপথ্যে রয়েছে চমকে দেওয়ার মতো ইতিহাস

Published on: September 29, 2026
Punjabi History
---Advertisement---

আপামর বাঙালিরা পুজো থেকে শুরু করে বিয়ে কিংবা যে কোনও সামাজিক বা ধর্মীয় আচার অনুষ্ঠানে অনুষ্ঠানে পাঞ্জাবি পরে থাকে। (Punjabi History) এযেন বাঙালির চিরচেনা সাজ। কিন্তু আসল মজার বিষয় হলো, ঐতিহাসিকভাবে পাঞ্জাবি কিন্তু কখনই বাঙালির নিজস্ব পোশাক ছিল না। তাহলে এখন প্রশ্ন, উত্তর ভারতীয় এই পোশাক কীভাবে বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে গেল?

প্রাচীন বাঙালির পোশাক

জানলে অবাক হবেন, প্রাচীন বাংলায় কাপড় কেটে সেলাই করার চল বা রীতিই ছিল না। সেলাই করা পোশাককে অপবিত্র মনে করা হতো। তাই আজও পুজো কিংবা বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানে সেলাই বিহীন কাপড় পরার রীতি দেখা যায়। চাণক্যের ‘অর্থশাস্ত্র’ থেকে জানা যায়, মৌর্য যুগে বঙ্গদেশে কার্পাস, শণ, পাট ও অতসী গাছের ছাল থেকে তৈরি সুতোয় বোনা হতো সুতির কাপড়। এই কাপড় পুরুষেরা নিম্নাঙ্গে বিশেষ পদ্ধতিতে পরতেন। যা ‘দূকুল’ নামে পরিচিত। এই দূকুল বোনার পরে বারবার ধুয়ে তা সাদা ও উজ্জ্বল করা হতো। এই বারবার ধোয়া বা ধৌত করা হতো বলে তা ‘ধৌতি’ নামে পরিচিত হয়। সময়ের সঙ্গে এই ‘ধৌতি’ থেকেই এসেছে আজকের ‘ধুতি’। ঊর্ধ্বাঙ্গে থাকত না কোনও পোশাক। শীত বা কোনও সামাজিক অনুষ্ঠানে একখণ্ড কাপড় গায়ে জড়িয়ে নিত উত্তরীয় হিসেবে। (Punjabi History)

আফগান-পাঠান-মুঘলদের হাত ধরে বদল

আফগান, পাঠান ও মুঘলরা তাদের নিজস্ব পোশাক নিয়ে এদেশে আসার পর তা পরিবর্তন করেননি। তাই এদের আগমনের সঙ্গে ভারতীয়দের পরিচিতি হয় ফতুয়া, সালোয়ার-কামিজ, কুর্তা ও আলখাল্লার মতো সেলাই করা পোশাকের সঙ্গে। যদিও প্রথমদিকে বাংলায় এগুলি খুব একটা গ্রহণ করা হয়নি। তবে ১৫০০ শতক থেকে অভিজাত বাঙালিরা বাদশাহের দরবারে ফতুয়া পরতে শুরু করেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সমাজের বিভিন্ন স্তরে। (Punjabi History)

‘পাঞ্জাবি’ নামটা এল কোথা থেকে?

(Punjabi History) উত্তর ভারত থেকে আসা মানুষদের বাঙালিরা একসময় এককথায় বা একচেটিয়াভাবে ‘পাঞ্জাবি’ বলতেন। যেমন দক্ষিণ ভারতীয়দের ‘মাদ্রাসি’ বলা হয়ে থাকে। ফলে পোশাকটি প্রথমে ‘পাঞ্জাবি ফতুয়া’ নামে পরিচিত হয়। পরে কালের নিয়মে ‘ফতুয়া’ শব্দটি হারিয়ে গিয়ে রয়ে যায় শুধু ‘পাঞ্জাবি’।

বাঙালির পোশাকের ইতিহাসের উল্লেখ পাওয়া যায় নীহাররঞ্জন রায়ের ‘বাঙালির ইতিহাস’, গোলাম মুর্শিদের ‘হাজার বছরের বাঙালির সংস্কৃতি’ এবং পূর্ণেন্দু শাস্ত্রীর ‘বঙ্গবাসীর অঙ্গবাস’ গ্রন্থে।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের অবর্তমানে জমা টাকার কী হয়? কী বলছে RBI-এর নিয়ম?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now