হারিয়ে গিয়েছে রেশন কার্ড? অথচ সরকারি পরিষেবা বা বিভিন্ন কাজে প্রয়োজন হচ্ছে কার্ডের নম্বর। এবার আর সেই চিন্তা করতে হবে না। হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই সহজে ফিরে পেতে পারেন আপনার রেশন কার্ডের নম্বর। অনলাইনেই কয়েকটি ধাপ অনুসরণ করে জানা যাবে কার্ডের নম্বর-সহ পরিবারের অন্যান্য তথ্য। এর জন্য রয়েছে সরকারি অ্যাপ এবং একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম। রেশন কার্ড দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি। শুধু ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়াই নয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও এই কার্ডের প্রয়োজন হয়। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, পাসপোর্টের আবেদন, ভোটার কার্ড তৈরি কিংবা ড্রাইভিং লাইসেন্সের মতো কাজেও পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করা হয়। ফলে কার্ড হারিয়ে গেলে অনেকেই সমস্যায় পড়েন। তবে কার্ডের কাগজ হারালেও অনলাইনে সংরক্ষিত তথ্যের মাধ্যমে নম্বর ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। (Lost Ration Card Number)
‘মেরা রেশন’ অ্যাপেই মিলবে নম্বর
রেশন কার্ডের নম্বর জানার অন্যতম সহজ উপায় হল কেন্দ্রীয় সরকারের ‘Mera Ration’ মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপ খুলে ‘Aadhaar Seeding’ অপশনে যেতে হবে। সেখানে আধার নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিলেই স্ক্রিনে দেখা যাবে রেশন কার্ডের নম্বর এবং পরিবারের সদস্যদের বিবরণ। (Lost Ration Card Number)
সরকারি ওয়েবসাইটেও রয়েছে সুবিধা
কর্ণাটকের বাসিন্দাদের জন্য রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের সরকারি ওয়েবসাইটেও এই পরিষেবা রয়েছে। ওয়েবসাইটের ‘e-Services’ বিভাগে গিয়ে ‘স্টেটাস অফ রেশন কার্ড’ অথবা ‘Show Ration Card’ অপশন বেছে নিতে হবে। এরপর আধার নম্বর দিলে রেশন কার্ডের নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে।
ডিজিলকার থেকেও ডাউনলোড করা যাবে
যাঁদের ডিজিলকার অ্যাকাউন্ট রয়েছে, তাঁরাও সেখান থেকে রেশন কার্ডের তথ্য পেতে পারেন। আধার-সংযুক্ত অ্যাকাউন্টে লগ ইন করে ‘Issued Documents’ বিভাগে যেতে হবে। সেখানে ‘Ration Card’ খুঁজে নিজের রাজ্য নির্বাচন করতে হবে। আধার নম্বর দিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলেই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করা যাবে।
তবে এই পরিষেবাগুলি ব্যবহার করে তথ্য পেতে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর যুক্ত থাকা জরুরি। পাশাপাশি, রেশন কার্ড হারিয়ে গেলে প্রথমেই নিকটবর্তী থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে হারানো নথির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। (Lost Ration Card Number)












