রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নায়ককে বড় করতে নেতাজির নাম, বিতর্কে প্রভাসের ‘ফৌজি’

Published on: October 25, 2026
---Advertisement---

প্রভাসের নতুন ছবি ‘ফৌজি’র টিজারে দেখা যাচ্ছে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে কথা বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই কথোপকথনের মাঝেই প্রভাসের অভিনীত চরিত্রের প্রশংসা করছেন নেতাজি। আর এই দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে ব্যবহার করে ছবির নায়ককে বড় করে দেখানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ। (Fauzi Teaser) এমনকী ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে। ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিন উপলক্ষ্যে ‘ফৌজি’ ছবির টিজার প্রকাশ করেন নির্মাতারা। ২ মিনিট ৩১ সেকেন্ডের এই টিজারে প্রভাসকে দেখা গিয়েছে এক বাঙালি সৈনিকের চরিত্রে। দেশের স্বাধীনতা রক্ষায় যিনি যে কোনও লড়াইয়ে নামতে প্রস্তুত। কিন্তু ছবির অ্যাকশন দৃশ্যের পাশাপাশি নেতাজির উপস্থিতিই এখন বিতর্কের কেন্দ্রে। (Fauzi Teaser)

নেতাজির চরিত্র নিয়ে আপত্তি

টিজারের শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সঙ্গে নেতাজির সাক্ষাতের দৃশ্য দেখানো হয়েছে। ইতিহাসে এই সাক্ষাতের উল্লেখ থাকলেও, ছবিতে নেতাজির সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ। টিজারে নেতাজিকে বলতে শোনা যায়, প্রভাসের চরিত্রই ভারতের সেরা গুপ্তচর। পাশাপাশি, গীতার ভাবনা থেকে তাঁর গোপন সংকেত তৈরি হয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। নেটিজেনদের বক্তব্য, নেতাজির মতো জাতীয় বীরকে ব্যবহার করে নায়কের গুরুত্ব বাড়ানোর চেষ্টা অসম্মানজনক। এক ব্যবহারকারী লিখেছেন, নেতাজির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভিডিয়োতে তাঁকে নাৎসিদের সঙ্গে দেখিয়ে এমন প্রচারের কী প্রয়োজন? অন্য এক ব্যবহারকারী নির্মাতাদের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন। পরিচালক হানু রাঘবপুডির উদ্দেশে এক নেটিজেনের মন্তব্য, নেতাজি কোনও পার্শ্বচরিত্র নন, যাঁকে নায়কের প্রচারের জন্য ব্যবহার করা যায়। তবে প্রভাসের কিছু অনুরাগী ছবির পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, বাস্তব ইতিহাসের প্রেক্ষাপটে তৈরি কাহিনিতে কল্পনার মিশ্রণ থাকতেই পারে। (Fauzi Teaser)

কবে মুক্তি পাবে ‘ফৌজি’?

হানু রাঘবপুডি পরিচালিত ছবিতে প্রভাসকে এক বিদ্রোহী সৈনিকের ভূমিকায় দেখা যাবে। টিজারের শেষ দিকে তাঁর সংলাপ, ব্রিটিশদের রক্ত ঝরিয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের ইঙ্গিত দেয়। ছবির পোস্টারে সামরিক পোশাকে প্রভাসের ছবি-সহ সোনালি মুদ্রা এবং আগুনের দৃশ্যও রয়েছে। পোস্টারের বার্তা, ১৯৩২ সাল থেকেই তিনি মোস্ট ওয়ান্টেড। মাইথ্রি মুভি মেকার্স প্রযোজিত এবং টি-সিরিজ ফিল্মসের উপস্থাপনায় তৈরি এই ছবির প্রযোজক নবীন ইয়েরনেনি, ওয়াই রবি শঙ্কর ও ভূষণ কুমার। আগামী ১৯ মার্চ ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ফৌজি’র। তবে মুক্তির আগেই নেতাজিকে ঘিরে বিতর্কে ছবিটি নিয়ে চর্চা শুরু হয়েছে। (Fauzi Teaser)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now