রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাস মিস করতেই বিপাকে, টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে কীভাবে ধরা পড়ল শ্যুটাররা?

Published on: October 25, 2026
Tiger Shroff Firing Case
---Advertisement---

বাস মিস করতেই বদলে গেল পালানোর ছক। (Tiger Shroff Firing Case) বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর পর পুলিশের চোখে ধুলো দিতে একের পর এক পরিকল্পনা বদলেছিল অভিযুক্তরা। প্রথমে সুরাট থেকে বাসে দিল্লি, তারপর সেখান থেকে নেপালে পালানোর ছক ছিল তাদের। কিন্তু দিল্লিগামী বাস ছেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে নিতে হয় বিকল্প পথ। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

Tiger Shroff Firing Case: বাস মিস, সক্রিয় বিকল্প পরিকল্পনা

TV9 Marathi-র প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য তথা এই ঘটনার কথিত মূলচক্রী অনিল পণ্ডিত বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ কার্যকর করেন। গ্রেফতার হওয়া আর এক অভিযুক্ত অঙ্কিত খাটাকের মাধ্যমে VoIP কল করে শ্যুটারদের নতুন নির্দেশ পাঠানো হয় বলে অভিযোগ।

Tiger Shroff Firing Case: অস্ত্র লুকিয়ে ট্রেনে চড়ে তিন অভিযুক্ত

পুলিশের দাবি, নির্দেশ পাওয়ার পর অভিযুক্তরা অটোয় সুরাট রেলস্টেশনে পৌঁছয়। রাত প্রায় ১টা ৩৩ মিনিটে পুনে-জয়পুর এক্সপ্রেসে ওঠে তারা। ফুল সিং, রেহান আনসারি ও হৃতিক কুমার নামে তিন অভিযুক্ত গুলিচালনায় ব্যবহৃত বলে অভিযোগ ওঠা দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সুরাট বাসস্ট্যান্ডের কাছে একটি খোলা জায়গায় লুকিয়ে রেখেছিল। ট্রেনে পুলিশের তল্লাশিতে অস্ত্র ধরা পড়ার আশঙ্কাতেই এই পদক্ষেপ বলে অনুমান তদন্তকারীদের।

এক ধাক্কায় সাড়ে সাত গুণ বাড়বে পেনশন? EPFO-র বৈঠকে বড় ঘোষণার অপেক্ষা

Tiger Shroff Firing Case: দিল্লি হয়ে নেপালে পালানোর ছক

অভিযুক্তদের পরিকল্পনা ছিল, জয়পুরের কাছের একটি স্টেশনে নেমে সড়কপথে দিল্লি পৌঁছনো, তারপর সীমান্ত পেরিয়ে নেপালে পালানো। কিন্তু সুরাট বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের গতিবিধি শনাক্ত করে মুম্বই পুলিশ।

Tiger Shroff Firing Case: ইন্দোর থেকে আরও এক গ্রেফতার

শনিবার ইন্দোরে স্থানীয় পুলিশের সহযোগিতায় প্রাঞ্জল ঠাকরান (২২) নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এই নিয়ে মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

Tiger Shroff Firing Case: কী ঘটেছিল ১৮ অক্টোবর?

(Tiger Shroff Firing Case) ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠের কাছে টাইগার শ্রফের BMW গাড়ি লক্ষ্য করে দুই ব্যক্তি পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালিয়ে মোটরবাইকে চেপে পালায় বলে অভিযোগ। ঘটনায় অভিনেতা অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর গাড়িচালক ও এক পথচারী আহত হন।

মাঝপথে বন্ধ শিল্পা রাওয়ের মুম্বইয় কনসার্ট, আয়োজকদের অব্যবস্থাপনার অভিমানী গায়িকা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বাস মিস করতেই বিপাকে, টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে কীভাবে ধরা পড়ল শ্যুটাররা?”

Comments are closed.