দীপাবলির আগে কৃষকদের জন্য সুখবর। আগামী ৩০ অক্টোবরের থেকেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM-KISAN) ২৪তম কিস্তির টাকা পাবেন কৃষকেরা।
এই প্রকল্পের আওতায় থাকা যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে ২ হাজার টাকা। উৎসবের মরসুমে এই টাকা কৃষকদের কিছুটা আর্থিক স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। তবে যাঁদের e-KYC প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাঁদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। তাই দেরি না করে এখনই KYC প্রক্রিয়া সম্পূর্ণ করে নিন।
PM Kisan Yojana: বছরে ৬ হাজার টাকা পাবেন কৃষকরা
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM-KISAN) মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে মোট ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেয় কেন্দ্রীয় সরকার। বছরে তিনটি সমান কিস্তিতে এই টাকা দেওয়া হয়। অর্থাৎ, প্রতি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে ২ হাজার টাকা। সরাসরি DBT পদ্ধতিতে এই টাকা পাঠানো হয়।
সম্প্রতি সরকারি ওয়েবসাইট এবং প্রকল্পের সামাজিক মাধ্যমের পেজে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর ২৪তম কিস্তি দেওয়া হবে। তবে টাকা পাওয়ার জন্য কৃষকদের নিজেদের নথিপত্র ও e-KYC সংক্রান্ত তথ্য ঠিক রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।
কীভাবে জানবেন কিস্তির টাকা পাবেন কি না?
কৃষকরা বাড়িতে বসেই পিএম কিষানের সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in থেকে নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। এর জন্য প্রথমে ওয়েবসাইটে ঢুকে ‘Farmers Corner’ বিভাগে যেতে হবে। সেখানে ‘Beneficiary Status’ বিকল্পটি বেছে নিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করলেই কিস্তির টাকা সংক্রান্ত তথ্য দেখা যাবে। ই-কেওয়াইসি বাকি থাকলে, সেই সংক্রান্ত তথ্যও পোর্টালে পাওয়া যেতে পারে।
প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, বাংলার শিল্পজগতে শোকের ছায়া
কীভাবে সম্পূর্ণ করবেন e-KYC?
e-KYC করার জন্য গুগল প্লে স্টোর থেকে PM-KISAN এবং Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর পিএম কিষানে নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে e-KYC সম্পূর্ণ হয়েছে কি না, তা দেখতে হবে। স্ট্যাটাসে ‘No’ দেখালে e-KYC বিকল্পে ক্লিক করে আধার নম্বর দিতে হবে এবং মুখের ছবি যাচাইয়ের জন্য সম্মতি জানাতে হবে।
কিস্তি ছাড়ার আগেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখলে টাকা পেতে দেরি হওয়ার আশঙ্কা কমতে পারে। তাই ৩০ অক্টোবরের আগে নিজেদের স্ট্যাটাস যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।












