ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, বাংলার শিল্পজগতে শোকের ছায়া

Jogen Chowdhury
---Advertisement---

প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। (Jogen Chowdhury) তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার শিল্পজগতে। বাংলার গ্রামীণ জীবন ও সংস্কৃতির শিকড় থেকে উঠে এসে আন্তর্জাতিক শিল্পমহলে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন এই শিল্পী। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, এক বছরেরও বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন (Jogen Chowdhury) যোগেন চৌধুরী। গত ১৪ মাসে তাঁকে একাধিকবার কেমোথেরাপি দেওয়া হয়। সম্প্রতি দুর্গাপুজোর সময় মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসক ডা. তুফান কান্তি দোলাইয়ের অধীনে চলছিল চিকিৎসা। পরিবারের সম্মতিতে শনিবার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

Jogen Chowdhury: ফরিদপুর থেকে শিল্পের জগতে উত্থান

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার ও শিল্পানুরাগী। মা ছিলেন আলপনা আঁকায় দক্ষ। পারিবারিক শিল্পচর্চার আবহেই ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। দেশভাগের ঠিক আগে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন যোগেন। ১৯৪৮ সালে পরিবারের অন্য সদস্যরাও কলকাতায় আসেন। প্রথমদিকে কাকার কোয়ার্টারে থাকার সময় দেওয়ালে ছবি আঁকতেন তিনি। ১৯৫১ সালে পরিবারটি ঢাকুরিয়ার শহিদনগর কলোনিতে বসবাস শুরু করে।

Jogen Chowdhury 1
চিত্রশিল্পী যোগেন চৌধুরীর কয়েকটি চিত্র

শিল্পশিক্ষা থেকে প্যারিস যাত্রা

১৯৫৫ সালে গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফটে ভর্তি হন তিনি। ১৯৬০ সালে পাশ করে হাওড়া জেলা স্কুলে শিল্পশিক্ষক হিসেবে (Jogen Chowdhury) কর্মজীবন শুরু করেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হন, পরে মাদ্রাজেও টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করেন। ১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে প্যারিসে উচ্চশিক্ষার জন্য যান। পরবর্তীকালে রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্বও সামলেছেন তিনি।

তাঁর প্রয়াণে বাংলার শিল্পজগৎ হারাল এক স্বতন্ত্র শিল্পীকে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now