রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জিম ট্রেনারের সঙ্গে প্রেম, স্বামীকে খুনের ছক, গাজিয়াবাদে গ্রেফতার স্ত্রী

Published on: October 29, 2026
Ghaziabad Murder Case
---Advertisement---

দাম্পত্যের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ, আর সেই সম্পর্কের জেরেই স্বামীকে খুনের পরিকল্পনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জিমের ট্রেনারের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর স্বামীকে খুনের পরিকল্পনা করেন এক মহিলা। সেই পরিকল্পনা অনুযায়ী বাড়িতে ঢুকে স্বামীকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন ওই ট্রেনার। তবে গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী। এই ঘটনায় স্ত্রী প্রিয়া শর্মা এবং জিম ট্রেনার প্রতাপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ২৬ অক্টোবর সকালে গাজিয়াবাদের বসুন্ধরা সেক্টর-১-এর জাগৃতি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটিতে। এলাকাটি ইন্দিরাপুরম থানার অধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সকালে প্রিয়া জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর স্বামী শশাঙ্ক কন্থারিয়ার উপর হামলা হয়। অভিযোগ, প্রতাপ সিং ছুরি নিয়ে বাড়িতে ঢুকে শশাঙ্ককে একাধিকবার আঘাত করেন। শশাঙ্কের চিৎকার শুনে হামলাকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে যশোদা মেডিসিটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর তিনি প্রাণে বেঁচে যান।

Ghaziabad Murder Incident: জিমে পরিচয়, পরে প্রেমের সম্পর্ক

পুলিশের দাবি, প্রতাপ সিং ‘ফিটনেস হেডকোয়ার্টার্স’ জিমের ট্রেনার। গত সাত-আট মাস ধরে ওই জিমে যেতেন প্রিয়া। সেখান থেকেই দু’জনের পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। হোয়াটসঅ্যাপেও নিয়মিত কথাবার্তা চলত তাঁদের মধ্যে। জেরায় প্রতাপ জানিয়েছেন, দু’জনে বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন।

শশাঙ্ক ও প্রিয়া দু’জনেই দিল্লিতে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়। পুলিশ সূত্রে খবর, এটি প্রিয়ার দ্বিতীয় বিয়ে। স্বামী তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে দীপাবলির পর অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে দাবি তদন্তকারীদের।

আগের দিনই খুনের পরিকল্পনা

পুলিশের দাবি, গত ২৫ অক্টোবর সকালে জগিংয়ে বেরিয়ে শশাঙ্ককে খুনের পরিকল্পনা করেন প্রতাপ ও প্রিয়া। পরের দিন ছুরি নিয়ে শশাঙ্কের বাড়িতে যান প্রতাপ। অভিযোগ, প্রিয়া বাড়ির গেট খোলা রেখেছিলেন, যাতে সহজেই ভিতরে ঢোকা যায়। ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। প্রতাপ ও প্রিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। (Ghaziabad Murder Incident)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now