ভারতের বাজারে একাধিক স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশীয় সংস্থা Ai+। আগামী ১৫ নভেম্বর, ২০২৬ থেকে সংস্থার আটটি মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম বাড়বে। কোনও কোনও ফোনের দাম এক ধাক্কায় ৩ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। ফলে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে ১৪ নভেম্বরের মধ্যেই কেনাকাটা সেরে ফেলতে হবে। কারণ, তার পর থেকেই কার্যকর হবে নতুন দাম। (Ai+ Smartphone Price Hike)
কোন ফোনের দাম কত বাড়ছে?
Ai+ Pulse 2 FE-এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলের দাম ৮,৯৯৯ টাকা থেকে বেড়ে হবে ১০,৯৯৯ টাকা। একই ভাবে Ai+ Pulse 2-এর ৪ জিবি ও ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দামও ৮,৯৯৯ টাকা থেকে বেড়ে ১০,৯৯৯ টাকা হচ্ছে। এর ১২৮ জিবি স্টোরেজের ৪ জিবি ও ৬ জিবি র্যাম মডেলের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা থেকে ১১,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা থেকে ১২,৯৯৯ টাকা হবে। (Ai+ Smartphone Price Hike)
Ai+ Nova 2 5G-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ২ হাজার টাকা করে বাড়ছে। নতুন দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। অন্য দিকে, Nova 2 Neo 5G-এর দাম বাড়ছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলটির দাম ১২,৪৯৯ টাকা থেকে বেড়ে ১৪,৯৯৯ টাকা হবে।
Nova 2 Power 5G, Nova 2 Pro 5G এবং Nova 2 Ultra 5G-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দামও বাড়ানো হচ্ছে। নতুন দাম অনুযায়ী, Nova 2 Power 5G-এর ৮ জিবি র্যাম মডেলের দাম ১৬,৯৯৯ টাকা থেকে বেড়ে ১৯,৯৯৯ টাকা হবে। Nova 2 Pro 5G এবং Nova 2 Ultra 5G-এর সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা হচ্ছে। তবে NovaFlip 5G-এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম অপরিবর্তিত থাকছে। দাম থাকছে ৪৯,৯৯৯ টাকা। (Ai+ Smartphone Price Hike)
অবশ্যই পড়ুন: হু হু করে দাম কমল Samsung-এর এই ফোনের, সঙ্গে ক্যাশব্যাক
কেন বাড়ছে ফোনের দাম?
বারবার ফোনের দাম বাড়ানোর কারণ হিসেবে উঠে আসছে মেমোরি চিপের খরচ বৃদ্ধি। র্যাম ও স্টোরেজ তৈরির খরচ বাড়ায় একাধিক সংস্থা স্মার্টফোনের দাম বাড়াচ্ছে। Ai+ তার ব্যতিক্রম নয়। ভারতীয় বাজারে জায়গা করে নিতে আগ্রাসী প্রচার চালাচ্ছে মাধব শেঠের নেতৃত্বাধীন এই সংস্থা। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিজ্ঞাপন এবং সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর মাধ্যমে প্রচারেও নজর কেড়েছে Ai+। এবার দাম বৃদ্ধির সিদ্ধান্তে ক্রেতাদের উপর কতটা প্রভাব পড়ে, সেটাই দেখার। (Ai+ Smartphone Price Hike)











