রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাংলাদেশে ফের ভারত-বিরোধী স্লোগান, ঢাকায় শুরু বিক্ষোভ

Published on: October 31, 2026
anti india slogan
---Advertisement---

‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’—বাংলাদেশে ফের ভারত বিরোধী স্লোগান। শুরু বিক্ষোভ। এবার নিশানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্য, বিদ্যুৎ সঙ্কট এবং জ্বালানি ও গ্যাসের ঘাটতির প্রতিবাদে শুক্রবার ঢাকায় ন্যাশনাল সিটিজেন পার্টি-র আহ্বায়ক নাহিদ ইসলামের কথায় উঠে এলো ভারত বিরোধী বক্তব্য। এই সমাবেশ থেকে তাঁরা বাংলাদেশের স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন (anti india slogan)।

anti india slogan: ভারত বিরোধী স্লোগান

ঢাকার জাতীয় জাদুঘরের সামনে বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে অংশ নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিয়ো। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এনসিপি (NCP) নেতারা “দিল্লি না ঢাকা” স্লোগান দিচ্ছেন এবং সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষ তার উত্তরে “ঢাকা, ঢাকা” বলে চিৎকার করছেন। বছর দুই আগেও গোটা বাংলাদেশ জুড়ে এই একই ছবি দেখা গিয়েছিল। এনসিপি-র উগ্রপন্থী নেতা হাসনাত আবদুল্লাহ নাহিদ গত বছর তিনি ভারতের ‘সেভেন সিস্টার্স’-কে মূল ভূখণ্ড থেকে “বিচ্ছিন্ন” করে দেওয়ার হুমকি দিয়ে ভারতের রোষানলে পড়েছিলেন (anti india slogan)।

হাসনাতের হুমকি

বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’র একটি প্রতিবেদন অনুযায়ী, নাহিদ বলেন, “বর্তমান সরকার বাংলাদেশকে ভারতের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবে না।” ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থান দেখেছিল বাংলাদেশ। তখন থেকে দেশছাড়া শেখ হাসিনার। সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ সীমান্তে হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন। তাঁর, অসম ও পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এছাড়া, দিল্লিতে মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।

এনসিপি নেতার হুমকি, গঙ্গা জলবণ্টন চুক্তি সুষ্ঠুভাবে পুনর্বিবেচনা না করলে, বাংলাদেশের মানুষ ফের রাস্তায় নামবে। তিনি বলেন, “এবার আমরা আমাদের ন্যায্য অধিকারের বিষয়ে এক চুলও ছাড় দেব না।” ৩০ বছর আগে ভারত ও বাংলাদেশের চুক্তির সময়সীমা এবছর ডিসেম্বরে শেষ। দ্বিপাক্ষিক সম্পর্কে এটি উভয় দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now