মাত্র তিনমাস আগেই প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এবার সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। রসিকতার (omar abdullah marriage) সুরে নিধি লিখলেন, ‘ইটস ডান ব্রো’।
omar abdullah marriage: শ্রীনগরে বিয়ের আসর
শুক্রবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বিয়ের আসর বসেছিল শ্রীনগরে। জানা যায়, সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন,ওমর আবদুল্লার বাবা-মা তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও মলি আবদুল্লা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। অন্যদিকে,পাত্রীপক্ষের দিক থেকে ছিলেন, নিধি রাজদানের বাবা বিশিষ্ট সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদান (omar abdullah marriage)।
কারা আমন্ত্রিত?
শনিবার সমাজমাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। বিয়ে এবং রিসেপশন দুই অনুষ্ঠানের ছবিই পোস্ট করেন তিনি। সূত্রের খবর, দিল্লির পৃথ্বীরাজ রোডে জম্মু-কাশ্মীর হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক জগতের বিশিষ্টরা। অতিথি তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরা।
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ
দিল্লির ওবেরয় হোটেলে কাজ করার সময় পায়েল আবদুল্লার সঙ্গে পরিচয় হয়েছিল ওমর আবদুল্লার। ১৯৯৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০০৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০১১ সালে নিজেদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ওমর। দীর্ঘদিন বিবাহ বিচ্ছেদের আইনি জটিলতা কাটিয়ে চলতি বছরের জুলাই-এ তাঁদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। আদালতে দুপক্ষই জানিয়েছিলেন, তাঁরা পারস্পরিক সম্মতিতে সম্পর্কে ইতি টানতে চান। আর তার তিন মাসের মধ্যেই সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে নতুন জীবন শুরু করার খবর জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
কে নিধি রাজদান?
১৯৭৭ সালের ১১ এপ্রিল কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন নিধি রাজদান। তিনি দেশের খ্যাতনামা সাংবাদিকদের মধ্যে অন্যতম। তবে তাঁর বেড়ে ওঠা দিল্লিতে। লেডি শ্রীরাম কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। তবে তাঁর আদি বাড়ি জম্মু-কাশ্মীরের বডগাম এলাকায়। ২০০৫ সালে সাংবাদিক ও লেখক নীলেশ মিশ্রকে তিনি বিয়ে করেছিলেন। ২০০৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।











