মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না, শুধু ফোনে কথা বলা আর প্রয়োজনীয় মেসেজ পাঠানোর জন্য রিচার্জ করতে চান? তাহলে গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘদিন ধরেই শুধু কলিং ও এসএমএসের জন্য আলাদা রিচার্জ প্ল্যান চালুর দাবি জানাচ্ছিলেন গ্রাহকদের একাংশ। বিশেষ করে যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন না কিংবা দু’টি সিম ব্যবহার করেন, তাঁদের অনেক সময় প্রয়োজন না থাকলেও ডেটা-সহ রিচার্জ করতে হচ্ছিল। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার ভয়েস অনলি প্ল্যান চালু করেছে দেশের চারটি টেলিকম সংস্থা—রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (Vi) এবং বিএসএনএল। এই প্ল্যানগুলিতে ইন্টারনেট ডেটা নেই। থাকছে আনলিমিটেড কলিং এবং নির্দিষ্ট পরিমাণ এসএমএসের সুবিধা। (Voice Only Recharge Plans)
জিও র ভয়েস অনলি প্ল্যান
রিলায়েন্স জিও তিনটি ভয়েস অনলি প্ল্যান এনেছে। ১৪৭ টাকার রিচার্জে মিলবে ২২ দিনের মেয়াদ। থাকছে দেশের মধ্যে আনলিমিটেড কল এবং এসএমএসের সুবিধা। ৪৪৮ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে আনলিমিটেড কল ও ১,০০০টি এসএমএস পাওয়া যাবে। অন্যদিকে, ১,৭৪৮ টাকার প্ল্যানের মেয়াদ ৩৩৬ দিন। এতে মিলবে আনলিমিটেড কল এবং ৩,৬০০টি এসএমএস। (Voice Only Recharge Plans)
এয়ারটেলের প্ল্যানে কী সুবিধা?
এয়ারটেলের ভয়েস অনলি প্ল্যানের দাম শুরু হচ্ছে ১৮৫ টাকা থেকে। এই রিচার্জের ২৮ দিনের মেয়াদ, আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল এবং ৩০০টি এসএমএস পাওয়া যাবে। ২০৩ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদ এবং ২০৬ টাকার প্ল্যানে এক ক্যালেন্ডার মাসের মেয়াদ থাকছে। দু’টি প্ল্যানেই মিলবে আনলিমিটেড কল, ৩০০টি এসএমএস ও হ্যালোটিউনস। এ ছাড়া ৪৬৯ টাকার প্ল্যানে ৮৪ দিন এবং ১,৮৪৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদ পাওয়া যাবে। এসএমএসের সংখ্যা যথাক্রমে ৯০০ ও ৩,৬০০টি।
Vi ও BSNL এর রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়ার ১৭৯ টাকার প্ল্যানে ২৫ দিনের মেয়াদ, দেশের মধ্যে আনলিমিটেড কল, ৩০০টি এসএমএস এবং Vi Movies & TV অ্যাপ ব্যবহারের সুবিধা। ১৮৫ ও ১৮৯ টাকার প্ল্যানে ২৮ দিন, ২০৩ টাকার প্ল্যানে ৩০ দিন এবং ২০৬ টাকার প্ল্যানে এক ক্যালেন্ডার মাসের মেয়াদ মিলবে। এই প্ল্যানগুলিতে থাকছে আনলিমিটেড কল ও ৩০০টি এসএমএস। এছাড়া ৪৭০ টাকার প্ল্যানে ৮৪ দিন এবং ১,৮৪৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদ পাওয়া যাবে। BSNL-এর ৯৯ টাকার ভাউচারে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা রয়েছে। ১৯৯ টাকার ভাউচারে সারা দেশে আনলিমিটেড কল করা যাবে। ৪৩৯ টাকার ভাউচারে দীর্ঘমেয়াদি আনলিমিটেড কলিং এবং ৭৯৭ টাকার ভাউচারে প্রাথমিক পর্যায়ে আনলিমিটেড কলের পাশাপাশি বাড়তি মেয়াদের সুবিধা রয়েছে। গ্রাহকরা সংশ্লিষ্ট সংস্থার মোবাইল অ্যাপ বা অফিসিয়াল পোর্টালে গিয়ে এই প্ল্যানগুলির বিস্তারিত তথ্য জানতে এবং রিচার্জ করতে পারবেন। ফলে যাঁদের মোবাইল ইন্টারনেটের প্রয়োজন নেই, তাঁদের জন্য এই ভয়েস অনলি প্ল্যানগুলি বিকল্প হতে পারে। (Voice Only Recharge Plans)












