ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হু হু করে দাম কমল Samsung-এর এই ফোনের, সঙ্গে ক্যাশব্যাক

---Advertisement---

Samsung Galaxy S25 Ultra 5G কেনার সুযোগ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতে অ্যামাজনে এই প্রিমিয়াম স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ১০ হাজার টাকার কুপন ছাড়। এর পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাওয়া যাচ্ছে ক্যাশব্যাকের সুবিধাও। পুরনো ফোন বদলে নিলে দাম আরও কমতে পারে। ফলে ২০২৬ সালেও উন্নত প্রযুক্তির স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই মডেলটি ক্রেতাদের নজর কাড়তে পারে। (Samsung Galaxy S25 Ultra 5G Discount)

কত টাকায় পওয়া যাচ্ছে Samsung Galaxy S25 Ultra 5G?

Samsung Galaxy S25 Ultra 5G-র ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম ৯৬,৯৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়ায় ১০ হাজার টাকার কুপন ছাড় পাওয়া গেলে দাম কমে দাঁড়াচ্ছে ৮৬,৯৯৯ টাকায়। এছাড়াও, অ্যামাজন পে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ২,৬০৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৩৭,৪০০ টাকা পর্যন্ত দাম কমতে পারে। তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে পুরনো ফোনের মডেল, অবস্থা এবং প্রযোজ্য শর্তের উপর নির্ভর করবে ছাড়ের পরিমাণ। ফোনটির ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। টাইটানিয়াম সিলভার ব্লু, টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে এবং টাইটানিয়াম হোয়াইটসিলভার, এই চারটি রঙে ফোনটি পাওয়া যায়। (Samsung Galaxy S25 Ultra 5G Discount)

কী কী বিশেষত্ব রয়েছে ফোনটিতে?

Samsung Galaxy S25 Ultra 5G-তে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং পিছনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে Samsung Knox প্রযুক্তি। ফোনটি ভারতেই তৈরি। উন্নত প্রসেসর, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘদিন সফটওয়্যার আপডেট পাওয়ার সুবিধা এই মডেলের অন্যতম আকর্ষণ। আগে ১ টিবি স্টোরেজের ভ্যারিয়েন্টও ছিল। তবে সেটি বর্তমানে বিক্রি বন্ধ হয়ে থাকতে পারে। ক্যামেরা, পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা মাথায় রেখে Samsung Galaxy S25 Ultra 5G-কে একটি উল্লেখযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে। (Samsung Galaxy S25 Ultra 5G Discount)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “হু হু করে দাম কমল Samsung-এর এই ফোনের, সঙ্গে ক্যাশব্যাক”

Comments are closed.