(MS Dhoni) ২০২৩ সালে শেষবার IPL চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK)। তার পর থেকে যেন বদলে গিয়েছে হলুদ ব্রিগেডের ছবিটাই। সাফল্যের ধারাবাহিকতা হারিয়ে গত দুই মরসুমে ধুঁকেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অবশেষে দলের খারাপ সময় নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। শুধু ব্যর্থতা স্বীকারই নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাম্প্রতিক সাফল্যের উদাহরণ টেনে দলকে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিলেন প্রাক্তন CSK অধিনায়ক।
দুঃসময় স্বীকার ধোনির
এক অনুষ্ঠানে ধোনি জানান, গত দু’বছর চেন্নাইয়ের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। তাঁর কথায়, “গত দু’বছর আমরা লড়াই করেছি, এটা সত্যি। RCB খুব ভালো করেছে। জীবনে ভাল সময় আসে, খারাপ সময়ও আসে। কিন্তু সেই পরিস্থিতি থেকে কী ভাবে বেরিয়ে আসতে হবে এবং দল হিসেবে কোন জায়গাগুলিতে উন্নতি করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
(MS Dhoni) ধোনির সংযোজন, “আমরা যখন জিতছিলাম, তখনও জানতাম একটা সময় আসবে যখন হারতে শুরু করব। খারাপ সময়েই আসল চরিত্রের পরীক্ষা হয়।”
ক্যাপ্টেন বদল, তবু ফেরেনি সাফল্য
২০২৪ সালের IPL এর আগে অধিনায়কত্ব ছাড়েন (MS Dhoni) ধোনি। দায়িত্ব নেন ঋতুরাজ গায়কোয়াড়। ২০২৪ ও ২০২৬ সালে তাঁর নেতৃত্বে চেন্নাই লিগ পর্ব পেরোতে পারেনি। ২০২৫ সালে চোটের কারণে মরসুমের প্রথমার্ধেই ছিটকে যান ঋতুরাজ। সেই মরসুমেও ব্যর্থ হয় CSK। ২০২৬ সালে পয়েন্ট তালিকায় আট নম্বরে শেষ করে তারা।
ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা
অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালে পরপর IPL জিতে নজির গড়েছে RCB। CSK ও মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি তারাও পরপর দু’বার ট্রফি জেতা দল। ২০২৭ সালে চ্যাম্পিয়ন হলে টানা তিনবার খেতাব জেতার প্রথম দল হবে RCB।
এদিকে, IPL- এ নিজের ভবিষ্যৎ নিয়ে (MS Dhoni) ধোনি জানিয়েছেন, ডিসেম্বরেই সিদ্ধান্ত নেবেন। ২০২৬ সালে চোটের কারণে পুরো মরসুমে মাঠে নামতে পারেননি তিনি।












