বলিউড মিউজিক প্রজেক্টে মঞ্চে গান থামিয়ে মাঝপথে শিল্পা রাওকে নামিয়ে দেওয়ার ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। এবার সেই ঘটনায় মুখ খুলে আয়োজকদের তীব্র আক্রমণ করলেন (Shilpa Rao Husband) গায়িকার স্বামী রীতেশ কৃষ্ণন। স্ত্রীর সঙ্গে এমন আচরণ হতে দেখে রাগ, হতাশা আর অসহায়তায় ভেঙে পড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে আয়োজকদের বিরুদ্ধে ‘স্বার্থপর, ক্ষুদ্র মানসিকতার, নির্লজ্জ এবং রুচিহীন’ আচরণের অভিযোগ তুলেছেন রীতেশ।
‘স্ত্রীকে এভাবে অপমানিত হতে দেখা ভুলব না’
গত ২৪ অক্টোবর, শনিবার মুম্বইয়ের বলিউড মিউজিক প্রজেক্টে পারফর্ম করছিলেন শিল্পা রাও। কিন্তু সময়সূচিতে দেরির জেরে মাঝপথেই থামিয়ে দেওয়া হয় তাঁর অনুষ্ঠান। মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়, এমনকী দর্শকদের উদ্দেশে কথা বলা ও তাঁদের ধন্যবাদ জানানোর আগেই তড়িঘড়ি মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় গায়িকাকে। সেই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এরপরই সমাজমাধ্যমে (Shilpa Rao Husband) রীতেশ লেখেন, “আমি রেগে গিয়েছিলাম, হতাশ হয়েছিলাম, অসহায় বোধ করছিলাম। যে মানুষটিকে আমি এত ভালোবাসি এবং শ্রদ্ধা করি, তাঁকে এভাবে পরিস্থিতির মুখোমুখি হতে দেখা ভীষণ কষ্টের।”
‘দু’মিনিট সময় দেওয়ার সৌজন্যটুকুও নেই!’
আয়োজকদের প্রচারকৌশল নিয়েও কটাক্ষ করেছেন রীতেশ। (Shilpa Rao Husband) তাঁর কথায়, “BMP-র PR টিম মুম্বইকে বোঝাতে অতিরিক্ত পরিশ্রম করছে যে শহর যা দেখেছে, আসলে তা ঘটেনি। বাহ!”
এরপরই (Shilpa Rao Husband) তাঁর তোপ, “একজন শিল্পীকে তাঁর দর্শকদের বিদায় জানানোর জন্য মাত্র দু’মিনিট সময় না দেওয়াটা স্বার্থপর, ক্ষুদ্র মানসিকতার, নির্লজ্জ এবং সম্পূর্ণ রুচিহীন আচরণ!”
‘মুম্বই, আবার ফিরব’
স্ত্রীর পাশে দাঁড়িয়ে (Shilpa Rao Husband) রীতেশ লেখেন, “শিল্পা, তোমাকে নিয়ে আমি ভীষণ গর্বিত, আমার ভালোবাসা। মুম্বই, আমরা আবার ফিরব। তোমাদের ভালোবাসা একটা সুন্দর সমাপ্তি পাওয়ার যোগ্য। আর সেটা আমরা তোমাদের দেব।”
‘হৃদয় ভেঙে গিয়েছে’, বলছেন শিল্পাও
ঘটনায় ক্ষুব্ধ অনুরাগীরাও আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিল্পা নিজেও ইনস্টাগ্রামে লেখেন, “মুম্বই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে কেড়ে নেওয়া গভীরভাবে কষ্ট দেয়।”
তবে দর্শকদের ভালোবাসায় আপ্লুত গায়িকা আরও জানান, গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা থামেনি। তাঁর কথায়, “আমাদের গল্পটা আজ রাতে অসম্পূর্ণ থেকে গেল। কথা দিচ্ছি, আমি আবার ফিরব। মুম্বই, তোমাকে চিরকাল ভালোবাসি।”











