রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুখে রাধে রাধে ধ্বনি, মুম্বইয়ে কীর্তনে মাতলেন বিরাট-অনুষ্কা

Published on: October 26, 2026
---Advertisement---

মুম্বইয়ে ভক্তিগীতির সুরে মেতে উঠলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। রবিবার সন্ধ্যায় আমেরিকান গায়ক কৃষ্ণ দাসের কীর্তনে হাজির হয়েছিলেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে ভক্তিগীতির তালে দুলছেন বিরাট ও অনুষ্কা। কখনও তাঁদের গলা মেলাতে দেখা যাচ্ছে ‘রাধে রাধে’ ধ্বনিতে, কখনও আবার শোনা যাচ্ছে ‘হরে রাম’ মন্ত্র। ভিডিয়োগুলি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কীর্তনের সুরে মগ্ন বিরাট-অনুষ্কা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুষ্ঠানে পাশাপাশি বসে রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। মঞ্চে কৃষ্ণ দাসের পরিবেশনা চলাকালীন তাঁরা ভক্তিগীতির সঙ্গে গলা মেলাচ্ছেন। কিছুক্ষণের জন্য ক্যামেরার দিকেও তাকাতে দেখা যায় তাঁদের। পরে আবার মন দেন কীর্তনে। অনলাইনে ছড়িয়ে পড়া অন্য কয়েকটি ভিডিয়োয় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেও দেখা গিয়েছে তাঁদের। সেখান থেকে তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে যান। কৃষ্ণ দাসের ভারত সফরের অংশ হিসাবেই আয়োজন করা হয়েছিল এই সংগীতের সন্ধ্যা। (Virat Kohli Anushka Sharma)

আগেও কৃষ্ণ দাসের কীর্তনে হাজির হয়েছিলেন

এই প্রথম নয়, এর আগেও একসঙ্গে কৃষ্ণ দাসের কীর্তনে অংশ নিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। ২০২৬ সালের জুলাই মাসে লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে আয়োজিত একই ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা। কৃষ্ণ দাস মূলত ভক্তিমূলক সংগীতের জন্য পরিচিত। ভারতীয় আধ্যাত্মিক সংগীতের সঙ্গে পাশ্চাত্য সংগীতের মেলবন্ধনে তাঁর পরিবেশনা শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়।

আধ্যাত্মিকতায় আগ্রহী তারকা দম্পতি

কাজের বাইরেও আধ্যাত্মিকতার প্রতি বিরাট ও অনুষ্কার আগ্রহের কথা বহুবার প্রকাশ্যে এসেছে। নিম করোলি বাবার প্রতি তাঁদের ভক্তির কথাও জানা যায়। তাঁর শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত এই দম্পতি একাধিকবার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি নিম করোলি বাবার জীবন থেকে অনুপ্রাণিত ছবি ‘হনুমান অংশ’ ছবির সাফল্য ঘিরেও চর্চায় উঠে আসে তাঁর নাম। ছবিটি তৈরি করতে আনুমানিক ১.৫ থেকে ২ কোটি টাকা খরচ হয়েছিল বলে খবর। বিশ্বজুড়ে ছবিটির আয় ৪৫০ কোটি টাকা ছাড়িয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। (Virat Kohli Anushka Sharma)

লন্ডনেই থাকছেন বিরাট-অনুষ্কা?

গত কয়েক বছরে ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন বিরাট ও অনুষ্কা। তাঁদের দুই সন্তান ভামিকা ও অকায়ের সঙ্গে বেশিরভাগ সময় লন্ডনে কাটান বলে মনে করা হয়। তবে মুম্বইয়ে কৃষ্ণ দাসের কীর্তনে তাঁদের উপস্থিতি ফের নজর কেড়েছে অনুরাগীদের। (Virat Kohli Anushka Sharma)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মুখে রাধে রাধে ধ্বনি, মুম্বইয়ে কীর্তনে মাতলেন বিরাট-অনুষ্কা”

Comments are closed.