একটি অসম্পূর্ণ বাক্য, তার ভুল ব্যাখ্যা এবং মুহূর্তের উত্তেজনা—এই তিনের জেরেই জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক। বিহারের পাটনায় কংগ্রেস সভাপতি (Mallikarjun Kharge) মল্লিকার্জুন খাড়গের ‘মোদির বাপও চলে যাবে’ মন্তব্য ঘিরে বিজেপি-কংগ্রেসের সংঘাত তুঙ্গে। অথচ যে ব্যক্তির চারটি হিন্দি শব্দ থেকে বিতর্কের সূত্রপাত, তাঁর দাবি, পুরো কথাটাই শোনা হয়নি। তিনি নাকি বলতে চেয়েছিলেন, জনতা বিদ্রোহ না করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানো যাবে না। কিন্তু ততক্ষণে অর্ধেক বাক্যকে ঘিরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কী বলেছিলেন সন্তোষ কুমার?
রবিবার পাটনায় বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন (Mallikarjun Kharge) খাড়গে। সেই সময় দর্শকাসন থেকে সন্তোষ কুমার বলে ওঠেন, “মোদি কোথাও যাবেন না।” পাল্টা প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মোদির বাপও চলে যাবে।” জোর দিয়ে একই কথা তিনবার বলেন তিনি।
🚨 POLITICAL IRONY Santosh, a Congress worker from Chhapra, was reportedly mistaken for a BJP supporter by Kharge and party workers He was allegedly beaten despite being from their own party https://t.co/jGqOA7mabA
— SaffronSoul (@TheRealDharm) October 25, 2026
সন্তোষের দাবি, তাঁর বক্তব্য ছিল, “জনতা বিদ্রোহ না করলে মোদিকে সরানো যাবে না।” কিন্তু হইচইয়ের মধ্যে ‘যদি না’ কথাটি শোনা যায়নি। তাঁকে বিজেপির লোক ভেবে কয়েকজন ঘিরে ধরে মারধর করেন এবং সভাস্থল থেকে বের করে দেন বলেও অভিযোগ।
বাইরে বেরিয়েও মোদির বিরুদ্ধে সুর
সন্তোষ পরে দাবি করেন, তিনি কংগ্রেসের সমর্থক। বাইরে বেরিয়ে তাঁর বক্তব্য, ১২ বছরে প্রধানমন্ত্রী দেশের জন্য কিছুই করেননি। দেশজুড়ে মানুষ তাঁর বিরুদ্ধে জেগে উঠছেন এবং বড়সড় গণবিদ্রোহ প্রয়োজন।
ক্ষমা চাওয়ার দাবিতে বিজেপি
कांग्रेस अध्यक्ष मल्लिकार्जुन खरगे ने आज पटना में मोदी जी के पिताजी के बारे में अभद्र टिप्पणी कर सारी मर्यादाएँ तार-तार कर दी हैं। यह पहली बार नहीं है, जब कांग्रेस पार्टी ने मोदी जी या उनके परिवार को अपशब्द कहे हों। कभी उनकी पूजनीय माताजी के विषय में अपशब्द कहे, कभी उन्हें ‘मौत का सौदागर’ कहा, तो कभी ‘चायवाला’ कहकर उनकी गरीबी का उपहास उड़ाया। राहुल गांधी के नेतृत्व में कांग्रेस पार्टी हर रोज अभद्रता की सीमाएँ पार करती जा रही है। बीते 12 वर्षों में लगातार मिल रही चुनावी हार से कांग्रेस पार्टी में हताशा व निराशा इतनी बढ़ चुकी है कि अब उसके पास न कोई नीति बची है, न कोई मुद्दा, बस गाली-गलौज की राजनीति बची है। जनता के बीच जनाधार खो चुकी कांग्रेस, अब अपने कार्यकर्ताओं में भी आधार खोती जा रही है। जब-जब इन्होंने मोदी जी या उनके परिवार पर घृणित टिप्पणियाँ की हैं, तब-तब जनता ने कांग्रेस को करारा जवाब दिया है।
— Amit Shah (@AmitShah) October 25, 2026
(Mallikarjun Kharge) খাড়গের মন্তব্যের তীব্র নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, কংগ্রেস বারবার প্রধানমন্ত্রীকে অপমান করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন, ধর্মেন্দ্র প্রধান এবং মুখপাত্র তুহিন সিনহাও খড়্গের মন্তব্যের সমালোচনা করেন। সাংসদ সম্বিত পাত্রের দাবি, কংগ্রেসের অন্দরেই নেতৃত্ব নিয়ে অসন্তোষ রয়েছে। দেশজুড়ে প্রতিবাদেরও ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের দাবি, নরেন্দ্র মোদি আরও অন্তত ৩০ বছর ক্ষমতায় থাকবেন।
সন্তোষকে নিয়েও কংগ্রেস-বিজেপির টানাপোড়েন
বিহার কংগ্রেস সভাপতি রাজেশ রাম সন্তোষকে বিজেপি-সমর্থক বলে দাবি করেন। সন্তোষ নিজেকে কংগ্রেসকর্মী বলে পরিচয় দিলেও রাজেশের অবস্থান বদলায়নি। (Mallikarjun Kharge) খাড়গের মন্তব্যের সাফাই দিয়ে কংগ্রেসের নেতারা বলেন, এটি একটি প্রচলিত কথার প্রয়োগ; প্রধানমন্ত্রীও অতীতে বিরোধীদের নিয়ে আরও কড়া মন্তব্য করেছেন।
ঘটনার সূত্রপাত ছিল ক্ষমতায় ফিরলে শাসকদলের নেতাদের জেলে পাঠানোর বিষয়ে খাড়গের বক্তব্য। তারই মধ্যে শোনা যায়, “মোদি কোথাও যাবেন না।” আর সেই অসম্পূর্ণ বাক্য থেকেই তৈরি হয় নতুন রাজনৈতিক বিতর্ক।
অবশ্যই পড়ুন: ৮০-তেই চতুর্থ ইনিংস, ব্রাজিলে ফের বাজিমাত লুলার










1 thought on “অর্ধেক কথাতেই খাড়গের ‘বাপ’ মন্তব্য, পাটনায় কীভাবে শুরু হয় বিতর্ক?”
Comments are closed.