নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারত। একের পর এক উইকেট হারিয়ে যখন চাপে ভারতীয় দল, তখন ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিলক বর্মা। মাত্র ২৬ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের দরজায় পৌঁছে দেন তিনি। তাঁকে সঙ্গ দেন নমন ধীর ও নীতিশ কুমার রেড্ডি। তাঁদের দাপুটে ব্যাটিংয়ের জোড়েই ১৮১ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৫ ওভারেই জয় পায় ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।
IND vs NZ 2nd T20: ফিলিপস-জেকবসের শতরানের জুটি, ১৮০ রান নিউজিল্যান্ডের
এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। মাত্র ৪১ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। সেখান থেকে দলের হাল ধরেন গ্লেন ফিলিপস ও বেভন জেকবস। দু’জনের ১১৬ রানের জুটি নিউজিল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে।
ফিলিপস ৪৩ বলে চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭০ রান করেন। অন্যদিকে, জেকবস ৪৬ বলে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৮ রান করেন। দু’জনেই অর্ধশতরান পূর্ণ করেন। তাঁদের হাত ধরেই নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮০ রান করে নিউ জিল্যান্ড। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন অর্শদীপ সিং। তাঁর খাতায় আসে দুটি উইকেট।
বিশ্ব দাবায় নতুন তারকা, ১১ বছরেই গ্র্যান্ডমাস্টার বোধনা
একের পর এক উইকেট পতনে চাপে ভারত, ত্রাতা তিলক
দ্বিতীয় ইনিংসে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ৪০ রানের জুটি গড়েন। কিন্তু সঞ্জু ১৪ রান করে আউট হতেই ভারতীয় ব্যাটিং অর্ডারেও ধস নামে। তিন নম্বরে নামা বৈভব সূর্যবংশী মাত্র চার রান করে ফিরে যান। এরপর অভিষেক শর্মা ২৭, শ্রেয়াস আইয়ার ৭ এবং অক্ষর প্যাটেল ১১ রান করে আউট হন। পর পর উইকেট পড়তে থাকায় ভারতের ওপর চাপ ক্রমশ বাড়তে থাকে।
এই পরিস্থিতিতে নমন ধীর ১৭ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে জয়ের জন্য লক্ষ্য তখনও বেশ দূরে। এমন সময় ব্যাট হাতে নামেন তিলক বর্মা। তাঁর ২৬ বলে ৫১ রানের ইনিংসই এদিন ভারতের জয়ের চাবিকাঠি হয়ে ওঠে।
ম্যাচের শেষ দুই ওভারে উত্তেজনা চরমে পৌঁছয়। কিন্তু চাপের মুখেও নিজের ছন্দ ধরে রাখেন তিলক। অন্য প্রান্তে নীতিশ কুমার রেড্ডিও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। নীতিশের ১৩ বলে ২৬ রানের ইনিংস ভারতের জয়ের পথ আরও সহজ করে দেয়। তিলক ও নীতিশের জুটি থেকে আসে ৬৯ রান। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮১ রান তুলে নেয় ভারত।











