রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কথা দিয়েও কথা রাখেননি, বিরাট কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ অমিত মিশ্রার

Published on: October 23, 2026
Amit Mishra
---Advertisement---

ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেও কি উপেক্ষার শিকার হয়েছিলেন (Amit Mishra) অমিত মিশ্রা? চোট সারিয়ে ফিট হওয়ার পরেও জাতীয় দলে ফেরার সুযোগ পাননি ভারতের প্রাক্তন লেগ স্পিনার। তাঁর দাবি, তৎকালীন কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলি তাঁকে প্রত্যাবর্তনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে ফেরার পর কোহলির সঙ্গে যোগাযোগ করেও কোনও উত্তর পাননি তিনি। সম্প্রতি আকাশ চোপড়ার পডকাস্ট ‘বৈঠ অ্যান্ড বোল’-এ এই বিস্ফোরক অভিজ্ঞতার কথা সামনে এনেছেন অমিত মিশ্র।

চোটই কি শেষ করে দিয়েছিল আন্তর্জাতিক কেরিয়ার?

২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুর টি-টোয়েন্টি ম্যাচে চোট পান (Amit Mishra) অমিত মিশ্র। সেই ম্যাচটিই শেষ পর্যন্ত ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে দাঁড়ায়। মিশ্রর দাবি, চোট না পেলে জাতীয় দলের হয়ে আরও খেলার সুযোগ পেতে পারতেন তিনি।

কুম্বলে দিয়েছিলেন প্রত্যাবর্তনের আশ্বাস

চোট পেয়ে মাঠ ছাড়ার সময় তৎকালীন ভারতীয় কোচ অনিল কুম্বলেকে নিজের পরিস্থিতির কথা জানিয়েছিলেন (Amit Mishra) মিশ্র। তাঁর কথায়, কুম্বলে তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, ফিট হয়ে গেলেই তিনি স্বাভাবিকভাবেই দলে ফিরে আসবেন। অর্থাৎ, সুস্থ হয়ে ওঠাই ছিল প্রত্যাবর্তনের প্রধান শর্ত।

অবশ্যই পড়ুন: নিউ জিল্যান্ড সিরিজে ছিটকে গেলেন ঈশান, এবার কি সুযোগ পাবেন বৈভব?

সাত থেকে দশ দিনেও এল না উত্তর

এরপর বিরাট কোহলির কাছেও নিজের ভবিষ্যৎ নিয়ে জানতে চেয়েছিলেন (Amit Mishra) মিশ্র। তাঁর দাবি, কোহলিও তাঁকে সম্পূর্ণ ফিট হয়ে ওঠার পর দলে ফেরার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সুস্থ হওয়ার পর যোগাযোগ করলে কোহলি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে জানাবেন বলে জানিয়েছিলেন। মিশ্রর অভিযোগ, এক সপ্তাহ, দু’সপ্তাহ, এমনকী তিন সপ্তাহ কেটে গেলেও কোনও উত্তর আসেনি। একাধিকবার ফোন ও মেসেজ করেও সাড়া পাননি তিনি।

অন্যরা ফিরলেও ব্রাত্যই থেকে গেলেন?

(Amit Mishra) প্রাক্তন ক্রিকেটারের আরও দাবি, তাঁর চেয়েও গুরুতর চোট পাওয়া এবং দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ক্রিকেটাররা ফিট হয়ে দলে ফিরেছেন। কিন্তু তাঁর ক্ষেত্রে সেই সুযোগ আসেনি। আজও কোনও স্পষ্ট উত্তর পাননি বলে জানিয়েছেন তিনি। হতাশ লেগ স্পিনার বলেন, কাউকে যখন আর দলে চাইছে না, তখন তাঁর পক্ষে আর কী-ই বা করার থাকে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now