ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পায়ের জাদুতেই জোড়া সোনা শীতলের, এশিয়ান প্যারা গেমসে বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস ভারতের

Asian Para Games 2026
---Advertisement---

দুই হাত নেই, তবু লক্ষ্যভেদে তাঁর নিখুঁত দক্ষতা তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। সেই শীতল দেবীই (Asian Para Games 2026) এশিয়ান প্যারা গেমসে ফের ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে টমান কুমারের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতলেন ভারতের এই তিরন্দাজ। এরপর মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগেও সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ১৯ বছরের শীতল। একই দিনে জোড়া সোনার পাশাপাশি যোগ্যতা অর্জন পর্বে বিশ্বরেকর্ড গড়ার কৃতিত্বও রয়েছে ভারতীয় জুটির।

Asian Para Games 2026: ফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়ে সোনা

কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টের ফাইনালে ইন্দোনেশিয়ার তেওদোরা অডি অয়ুদিয়া ফেরেলি ও কেন সোয়াগুমিলাংকে ১৫১-১৪৮ পয়েন্টে হারান শীতল ও তোমান। প্রতিযোগিতার শীর্ষ বাছাই ভারতীয় জুটি শুরু থেকেই লড়াইয়ে এগিয়ে ছিল। প্রথম এন্ডে ৩৮-৩৭ পয়েন্টে এগিয়ে থাকার পর দ্বিতীয় এন্ডে ব্যবধান বাড়িয়ে ৭৭-৭৩ করে ভারত। তৃতীয় এন্ডে ইন্দোনেশিয়া এক পয়েন্ট এগোলেও শেষ এন্ডের আগে তিন পয়েন্টের লিড ধরে রাখে ভারত। শেষ এন্ডে দু’দলই ৩৮ পয়েন্ট করে পেলেও জয় নিশ্চিত হয় ভারতের।

Asian Para Games 2026: যোগ্যতা অর্জন পর্বে বিশ্বরেকর্ড

ফাইনালে সোনা জয়ের আগেই নজির গড়েছিল ভারতীয় জুটি। যোগ্যতা অর্জন পর্বে ১,৪০২ পয়েন্ট সংগ্রহ করে আগের বিশ্বরেকর্ড দু’পয়েন্টে ভেঙে দেয় শীতল ও তোমনের জুটি।

Asian Para Games 2026: ব্যক্তিগত বিভাগেও সোনার পদক

মিক্সড টিম ইভেন্টে সোনা জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বিভাগে ফের সাফল্য পান শীতল। সিঙ্গাপুরের আলিম নুর শায়িদাহকে ১৪২-১৩৯ পয়েন্টে হারিয়ে মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন তিনি। শুরুতে ছয়টি করে তিরের প্রথম দুই এন্ডের পর চার পয়েন্টে এগিয়ে ছিলেন আলিম। কিন্তু ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেন শীতল। হাংঝৌ ২০২৩-এর ফাইনালেও আলিমকে হারিয়েছিলেন তিনি। এই জয়ে চলতি প্রতিযোগিতায় শীতলের পদকসংখ্যা দাঁড়াল তিনে—দু’টি সোনা।

Asian Para Games 2026: পায়ের সাহায্যেই নিখুঁত লক্ষ্যভেদ

জন্ম থেকেই দুই হাতহীন শীতল পা ও শরীরের সাহায্যে কম্পাউন্ড বো সেট করেন। কাঁধ ও চোয়ালের সাহায্যে টেনে ধরেন ধনুকের ছিলা, তারপর নিখুঁত নিশানায় ছোড়েন তির। তাঁর এই অসাধারণ দক্ষতা ও লড়াইয়ের মানসিকতাই তাঁকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

প্যারা এশিয়াডে সিমরনের জোড়া সোনা, ২০০র পর ১০০ মিটারেও গড়লেন গেমস রেকর্ড


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পায়ের জাদুতেই জোড়া সোনা শীতলের, এশিয়ান প্যারা গেমসে বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস ভারতের”

Comments are closed.