রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুণেতে ৩ পয়েন্ট জয়ের লক্ষ্য, ইন্টার কাশীর বিরুদ্ধে হাবাসের রণনীতি কী?

Published on: October 22, 2026
Inter Kashi vs East Bengal FC
---Advertisement---

ট্রফি জয়ের দৌড়ে কোনও অজুহাত নয়, বরং প্রতিটি ম্যাচে সেরাটা দেওয়াই লক্ষ্য। (Inter Kashi vs East Bengal FC) ইন্টার কাশীর বিরুদ্ধে ISL-এর দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি। তবে সামনেই AFC চ্যালেঞ্জ, তাই ফুটবলারদের ফিটনেস ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রেখে দল সাজাতে চাইছেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস। শুক্রবারের ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

Inter Kashi vs East Bengal FC: রোটেশনেই ভারসাম্য, জয়ে নজর

Inter Kashi vs East Bengal FC 1
কোচ আন্তেনিও লোপেজ হাবাস

ইন্টার কাশীর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেই AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-এর চ্যালেঞ্জ সামলাতে ওমান উড়ে যেতে হবে লাল-হলুদকে। ফলে ব্যস্ত সূচিতে ফুটবলারদের চোট এড়িয়ে তরতাজা রাখাই হাবাসের অন্যতম লক্ষ্য। তবে রিজার্ভ বেঞ্চের শক্তিতে আস্থা রয়েছে স্প্যানিশ কোচের। তাঁর কথায়, “যে দল ট্রফি জেতার জন্য খেলে, তারা এগুলো নিয়ে ভাবে না।” একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, “আশা করি কোনও চোটের জন্য আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে না।”

ইন্টার কাশী বনাম AFC, আলাদা গুরুত্ব

(Inter Kashi vs East Bengal FC) ইন্টার কাশী ম্যাচকে আল সীবের বিরুদ্ধে AFC ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখতে নারাজ হাবাস। দুই ম্যাচকেই সমান গুরুত্ব দিতে চান তিনি। কোচের মতে, “প্রথম ম্যাচে সহজ জয় পেলে পরবর্তী ম্যাচের আগে ভালো অনুভূতি আসে। তবে এখনও খেলায় উন্নতির জায়গা রয়েছে।” টানা ম্যাচের ধকল সামলাতে রোটেশনই হতে পারে গুরুত্বপূর্ণ অস্ত্র।

Inter Kashi vs East Bengal FC: বিপিনের আত্মবিশ্বাসে বাড়তি জোর

চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বিপিন সিং। পরিবর্ত হিসেবে নেমে গোল করায় খুশি এই ফুটবলার। তাঁর কথায়, “চার্চিলের বিরুদ্ধে গোল আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। দলের জন্য ওই ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ ছিল।” আরও যোগ করেন, “যখনই খেলি না কেন, গোলের জন্য সবসময় প্রস্তুত থাকি। আমার কাজ ছিল দলকে সাহায্য করা।”

খেতাব ধরে রাখার লক্ষ্য

গত মরশুমের তুলনায় দল আরও শক্তিশালী বলে মনে করছেন বিপিন। ডুরান্ড কাপ জয় এবং IFA লিগে সাফল্যের পর শিল্ডে রানার্স হওয়া ইস্টবেঙ্গলের সামনে এবার ISL খেতাব ধরে রাখার পরীক্ষা। (Inter Kashi vs East Bengal FC) বিপিনের মতে, “সকলেই জানে আমরা চ্যাম্পিয়ন। সকলের মাথাতেই রয়েছে ISL জয়।” হাবাসের নেতৃত্ব ও নিয়মিত অনুপ্রেরণাই নতুন মরসুমে লাল-হলুদের বাড়তি ভরসা।

পায়ের জাদুতেই জোড়া সোনা শীতলের, এশিয়ান প্যারা গেমসে বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস ভারতের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পুণেতে ৩ পয়েন্ট জয়ের লক্ষ্য, ইন্টার কাশীর বিরুদ্ধে হাবাসের রণনীতি কী?”

Comments are closed.