রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘বৃষ্টিতে ভিজলে কিছু হতো না’, চোরবাগান কাণ্ডে মানুষের গাফিলতিকেই দায়ী করলেন রত্না দেবনাথ

Published on: October 22, 2026
Ratna Debnath
---Advertisement---

চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় মানুষের গাফিলতিকেই দায়ী করলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। তাঁর দাবি, সেদিন বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়ে অনেকেই মণ্ডপ থেকে বেরোতে চাননি। বরং ভিড়ের মধ্যে হুড়মুড় করে ঢোকার চেষ্টাতেই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল। মানুষের মানসিকতার পরিবর্তন না হলে এমন ঘটনা বন্ধ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৭ সেপ্টেম্বর সপ্তমীর রাতে চোরবাগানের মর্মান্তিক ঘটনায় দর্শনার্থীদের ভিড় সামলানো এবং পরিস্থিতি বুঝে বাইরে বেরিয়ে আসার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যেখানে অনেকেই পুজো কমিটির ভিড় সামলাতে না পারার ব্যর্থতা নিয়ে কটাক্ষ করছে সেখানে দাঁড়িয়ে সাধারণ দর্শনার্থীদের ঠিকই আঙ্গুল তুললেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ।

এই প্রসঙ্গে রত্না দেবনাথ (Ratna Debnath) বলেন, একটু বৃষ্টিতে ভিজলে এমন কিছু ক্ষতি হতো না। কিন্তু ভিড়ের মধ্যে থেকেও অনেকে বাইরে বেরোতে চাননি। তাঁর মতে, নিজের সুবিধার কথা না ভেবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। মানুষের এই মানসিকতা না বদলালে ভবিষ্যতেও এমন দুর্ঘটনার আশঙ্কা থেকে যাবে।

‘গাফিলতি মানুষের, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না’

চোরবাগানের ঘটনায় মানুষের আচরণ নিয়েই সরব হন বিধায়ক। তাঁর বক্তব্য, এই ধরনের পরিস্থিতিতে মানুষের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কায় মণ্ডপের ভিতরে ভিড় করে থাকাটা ঠিক হয়নি বলেই মনে করেন তিনি। তাঁর দাবি, একজনের উপর একাধিক মানুষ পড়ে যাওয়ায় অনেকে নিশ্বাস নেওয়ার সুযোগ পাননি। সেই কারণেই একাধিক দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।

মণ্ডপ ভাঙার ঘোষণা করেছিলেন, চোরবাগান কাণ্ডে গ্রেফতার পুজো কমিটির সহ-সভাপতি

বিপর্যয় মোকাবিলা নিয়ে মমতাকে নিশানা

চোরবাগানের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে পূর্বতন রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রত্না দেবনাথ। ২০২৫ সালে মহালয়ার দিন মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে কলকাতার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল বলে উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, সেই সময় বৃষ্টির কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়লেও তৎকালীন মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচে ব্যস্ত ছিলেন।

অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মৃতদের পরিবারকে রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ টাকা এবং কেন্দ্রীয় সরকারের তরফে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সব মিলিয়ে, চোরবাগানের মর্মান্তিক ঘটনা ঘিরে যখন দুর্ঘটনার কারণ, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন রত্না দেবনাথের (Ratna Debnath) বক্তব্যে গুরুত্ব পেয়েছে সাধারণ মানুষের দায়িত্ব ও আচরণের বিষয়টি। তাঁর মতে, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, ভিড়ের মধ্যে মানুষের সচেতনতা এবং মানসিকতার পরিবর্তনও এমন দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now