রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিসর্জনের আগেই ভেঙে পড়ল দুর্গাপ্রতিমা, তুফানগঞ্জে চাপা পড়লেন ৩ কর্মী

Published on: October 22, 2026
Durga Idol Collapse
---Advertisement---

দশমীর বিসর্জনে দুর্ঘটনা। (Durga Idol Collapse) কোচবিহারের তুফানগঞ্জে রায়ডাক নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই ভেঙে পড়ল জয়হিন্দ ক্লাবের দুর্গাপ্রতিমা। প্রতিমার নিচে চাপা পড়ে আহত হন তিন পুরকর্মী। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘাটে উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

গতকাল, অর্থাৎ, ২১ অক্টোবর দশমীর দিন তুফানগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন পুজো কমিটির প্রতিমা রায়ডাক নদীর ঘাটে নিরঞ্জন করা হচ্ছিল। সেই সময় জয়হিন্দ ক্লাবের প্রতিমাটি বিসর্জনের জন্য ঘাটে নিয়ে আসেন পুরকর্মীরা। ট্রলিতে তুলে প্রতিমাটি নিরঞ্জনের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার সময় আচমকাই সেটি সামনের দিকে ঝুঁকে পড়ে। (Durga Idol Collapse) বিশাল প্রতিমার নিচে চাপা পড়েন কয়েকজন কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। অন্তত তিনজন আহত হন। তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।

Durga Idol Collapse: পুরসভার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

দুর্ঘটনার পরেই পুরকর্মীদের সঙ্গে ক্লাব সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। পুজো উদ্যোক্তাদের অভিযোগ, এত বড় প্রতিমা নিরঞ্জনের জন্য পুরসভার তরফে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়নি। দায়িত্বে থাকা কয়েকজন কর্মী অনভিজ্ঞ ছিলেন বলেও দাবি তাঁদের। ক্লাব কর্তৃপক্ষের আরও অভিযোগ, সাহায্য করতে চাইলেও তাঁদের প্রতিমা ধরতে দেওয়া হয়নি।

ভেঙে চুরমার প্রতিমা, প্রশ্ন ব্যবস্থাপনা নিয়ে

(Durga Idol Collapse) প্রতিমার মুখ-সহ বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ক্ষোভ ও হতাশা ছড়ায় ক্লাব সদস্যদের মধ্যে। তাঁদের দাবি, এর আগে এই ঘাটে আরও বড় প্রতিমার নিরঞ্জন হলেও এমন ঘটনা ঘটেনি। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে নিরঞ্জনের কাজ। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিলে ফের স্বাভাবিক হয় বিসর্জন। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে ঘটনার দায় স্বীকারের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

পুজোয় ট্রাফিক আইন ভাঙার হিড়িক; দশমী পর্যন্ত কলকাতায় ৪৩৫২ মামলা, গ্রেফতার শতাধিক


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now