মহা অষ্টমীতে নিজের পাড়ার দুর্গাপুজোয় হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। বেহালা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপে এসে সন্ধিপুজোয় অংশ নেন সৌরভ। প্রতিমার সামনে প্রণাম করে আশীর্বাদ নেন তিনি। অন্যদিকে, চোরবাগানের মর্মান্তিক ঘটনা নিয়েও দুঃখপ্রকাশ করেন ‘দাদা’। পুজোর ভিড়ে সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। (Sourav Ganguly Chorbagan Incident)
নিজের পাড়ার পুজোয় সৌরভ
মহা অষ্টমীতে বেহালা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোয় সৌরভকে দেখতে ভিড় জমে। স্ত্রী ডোনা ও মেয়ে সানাকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসেন তিনি। সেখানে সন্ধিপুজোয় অংশ নেন। প্রতিমার সামনে প্রণাম করে পুজোর আশীর্বাদ নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। পুজো শেষে সৌরভ জানান, দুর্গাপুজোর বাকি দিনগুলো তিনি নিজের বাড়িতেই কাটাবেন। পাশাপাশি, নিজের পাড়ার পুজোতেও যাবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি পাড়ার পুজোর আনন্দেও সামিল হবেন তিনি। (Sourav Ganguly Chorbagan Incident)
সৌরভের সঙ্গে দেখা করতে বেহালায় রাজকুমার রাও
অষ্টমীর দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বেহালায় হাজির হন অভিনেতা রাজকুমার রাও। সৌরভের বায়োপিকের প্রচারে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছেন অভিনেতা ও তাঁর টিম। সেই প্রচারের অংশ হিসেবেই তাঁরা প্রথমে সৌরভের বাড়িতে আসেন। পরে বেহালা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপে যান। রাজকুমার রাওয়ের পুরো টিম প্রায় ২০-২৫ মিনিট সেখানে ছিল। তাঁরা কথাবার্তা বলেন, ছবি তোলেন এবং প্রতিমাকে প্রণাম করে বেরিয়ে যান। এরপর সৌরভের ঘরেও কিছুক্ষণ সময় কাটান তাঁরা। পরে প্রচারের জন্য কলকাতার অন্যান্য পুজো মণ্ডপের উদ্দেশে রওনা দেন অভিনেতা ও তাঁর টিম।


চোরবাগানের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ
চোরবাগানের মর্মান্তিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোর আনন্দের মধ্যে এমন ঘটনা তাঁকে ব্যথিত করেছে। সেই সঙ্গে পুজোর সময় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার বার্তা দেন তিনি।
ভিড়ের মধ্যে সাবধানে ঠাকুর দেখার পরামর্শ
দুর্গাপুজোর সময় কলকাতার বিভিন্ন মণ্ডপে প্রচুর মানুষের ভিড় হয়। বিশেষ করে অষ্টমী ও নবমীতে ঠাকুর দেখতে রাস্তায় নামেন বহু মানুষ। এই সময় সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন সৌরভ। ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে গিয়ে যাতে কোনও সমস্যা না হয়, সে দিকে নজর রাখার আবেদন জানান তিনি। পুজোর আনন্দের পাশাপাশি নিজের ও অন্যের নিরাপত্তার কথাও মাথায় রাখতে বলেন ‘দাদা’। তাঁর মতে, সবাই সতর্ক থাকলে পুজোর দিনগুলো আরও নিরাপদে কাটানো সম্ভব হবে। (Sourav Ganguly Chorbagan Incident)











1 thought on “অষ্টমীতে পাড়ার পুজোয় সপরিবারে সৌরভ, দেখা করলেন রাজকুমার রাও”
Comments are closed.