রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সৌরভের আপত্তিতেও মুক্তি আটকাচ্ছে না ‘দুসরা’র, কী নিয়ে আইনি লড়াই?

Published on: October 23, 2026
Sourav Ganguly vs Doosra
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তকে ঘিরেই এবার আইনি বিতর্ক। (Sourav Ganguly vs Doosra) প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সংক্রান্ত মামলায় আপাতত স্বস্তি পেল না তাঁর আবেদন। আজ, ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবি ‘দুসরা’র। দিল্লি হাই কোর্ট ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তবে মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

কেন আদালতের দ্বারস্থ সৌরভ?

(Sourav Ganguly vs Doosra) প্রাক্তন ভারত অধিনায়কের অভিযোগ, তাঁর ক্রিকেটীয় কেরিয়ার ও ব্যক্তিগত পরিচিতির সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় ব্যবহার করে ছবিতে তাঁর ব্যক্তিত্ব ও বাণিজ্যিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশের ঐতিহাসিক মুহূর্তও রয়েছে তাঁর আবেদনের প্রেক্ষাপটে। সেই দৃশ্য ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক ছবি হিসেবে পরিচিত। আজ সৌরভের আবেদন শুনবে আদালত। আপাতত মুক্তি বন্ধ না হলেও অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

কী গল্প বলবে ‘দুসরা’?

পরিচালক অভিনয় দেও, অ্যাগনেলো অসউইন ডিয়াজের গল্প ও চিত্রনাট্যে তৈরি ছবিটি ২০০২ সালের ন্যাটওয়েস্ট জয়ের আবেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ছবির মূল চরিত্র তারা, রক্ষণশীল পরিবারের এক তরুণী। টেলিভিশনে সৌরভের প্রতিবাদী উদ্‌যাপন দেখে সে নিজের জীবনের বিধিনিষেধের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা পায়। ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করাই ছবির মূল ভাবনা। (Sourav Ganguly vs Doosra)

অভিনয়ে কারা?

ছবিতে রয়েছেন প্লাবিতা বরঠাকুর, অঙ্কুর ভিকাল, সমিধা গুরু, ত্বিষা সীমা ও কৃষ্ণা গোকানি। প্রযোজক মাশা সাজদেহ ও রোহন সাজদেহ, সহ-প্রযোজক নীতা শাহ। ছবির আবহসঙ্গীত তৈরি করেছেন রাম সম্পত। আজ, ২৩ অক্টোবর, ২০২৬-এ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির কথা। (Sourav Ganguly vs Doosra)

৪৬-এও ২৬-এর জেল্লা, করিনার তারুণ্য ধরে রাখার সিক্রেট কী?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সৌরভের আপত্তিতেও মুক্তি আটকাচ্ছে না ‘দুসরা’র, কী নিয়ে আইনি লড়াই?”

Comments are closed.