রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সরবতে মিশছে কারখানার বরফ-পচা খাবার, পুজোর মেলায় নষ্ট কয়েকশো কেজি খাদ্য সামগ্রী

Published on: October 24, 2026
---Advertisement---

পুজোর মেলায় খাবারের গুণমান নিয়ে কোনও আপস নয়। এবং পুজোর মেলায় খাবারের গুণমান নিয়ে অভিযোগ ওঠায় সেই অভিযোগকে খতিয়ে দেখতে তৎপর হলো প্রশাসন। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বসিরহাটের স্বরূপনগরের তেঁতুলিয়ায় ইছামতি নদীর তীরে মেলায় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। স্বরূপনগর থানা, স্বরূপনগর BDO অফিস এবং খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চলে। তাতে প্রায় ২০০ কেজি অনুপযুক্ত বরফ এবং ২৩৫ কেজি খাবার হিসেবে ব্যবহারের অযোগ্য সামগ্রী নষ্ট করা হয়েছে। (Tetulia Fair Food Safety Raid)

সরবতে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বরফ

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলায় সরবত তৈরিতে ব্যবহৃত বরফের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি বরফ উদ্ধার করা হয়। অভিযোগ, ওই বরফ শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি। কিন্তু তা শরবত তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেই বরফ নষ্ট করে দেওয়া হয়। (Tetulia Fair Food Safety Raid)

মিষ্টি গজায় কৃত্রিম রঙের অভিযোগ

মেলায় বিক্রির জন্য রাখা মিষ্টি গজায় কৃত্রিম রাসায়নিক রঙের (Artificial Food Colour) উপস্থিতি পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে, এমন জিনিসপত্র বিক্রি বন্ধ করতে সেগুলিও নষ্ট করা হয়। পাশাপাশি, খাবার ঢাকার জন্য খবরের কাগজ ও প্লাস্টিকের ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখেন আধিকারিকরা। সব মিলিয়ে প্রায় ২৩৫ কেজি খাদ্য হিসেবে ব্যবহারের অনুপযুক্ত সামগ্রী নষ্ট করা হয়েছে।

দোকানদারদের সতর্ক করল প্রশাসন

অভিযানের পাশাপাশি মেলার খাবারের দোকানগুলির মালিকদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। কী ধরনের খাবার খাওয়া উচিত, কীভাবে খাবার নিরাপদ রাখতে হবে, সেই বিষয়েও প্রচার চালানো হয়। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে গোটা মেলা ঘুরে দেখেন।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেলায় খাবারের দোকান বসানোর জন্য FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন প্রয়োজন। খাদ্য সুরক্ষার নিয়ম মেনে খাবার তৈরি ও বিক্রি করার উপর জোর দেওয়া হচ্ছে। (Tetulia Fair Food Safety Raid)

উৎসবের মরসুমে তেঁতুলিয়ার এই মেলায় বহু মানুষের ভিড় হয়। তাই খাবারের গুণমান বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখতেই এই অভিযান বলে জানিয়েছে প্রশাসন।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now