ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লক্ষ্মীপুজোয় দেবীর বাহন প্যাঁচা কেন? পুরাণের কাহিনিতে লুকিয়ে কোন রহস্য?

---Advertisement---

কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে ঘরে ঘরে দেবীর আরাধনা চলছে। কোথাও পদ্মফুল, কোথাও ধানের শিষ, আবার কোথাও লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে সাজানো হচ্ছে পুজোর স্থান। দেবীর মূর্তির পাশে চোখে পড়ে একটি পাখি। সে হল প্যাঁচা, দেবীর বাহন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচাকেই কেন বেছে নেওয়া হয়েছে? এর পিছনে রয়েছে পুরাণের কাহিনি এবং বিশেষ প্রতীকী অর্থ। (Lakshmi Puja)

অন্ধকারে প্রথম হাজির প্যাঁচা

হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পশুপাখির নাম। শাস্ত্র অনুযায়ী, এই বাহনগুলি শুধু যাতায়াতের মাধ্যম নয়। এগুলি দেবদেবীদের শক্তি ও বিশেষ গুণের প্রতীক। পুরাণের কাহিনি অনুসারে, সৃষ্টির শুরুতে নিজের বাহন বেছে নিতে মর্ত্যে এসেছিলেন দেবী লক্ষ্মী। শর্ত ছিল, কার্তিক অমাবস্যার ঘন অন্ধকারে যে সবার আগে তাঁর সামনে হাজির হবে, তাকেই বাহন হিসেবে বেছে নেবেন দেবী। সেই অন্ধকারে অন্যরা যখন পথ খুঁজে পেতে সমস্যায় পড়েছিল, তখন হাজির হয় প্যাঁচা। তার রাতের অন্ধকারে দেখার ক্ষমতা দেবীকে আকৃষ্ট করে। এরপর প্যাঁচাকেই নিজের বাহন হিসেবে গ্রহণ করেন লক্ষ্মী। সমুদ্রমন্থনের কাহিনিতেও দেবী লক্ষ্মীর সঙ্গে প্যাঁচার প্রসঙ্গ উঠে আসে। (Lakshmi Puja)

প্যাঁচার মধ্যে লুকিয়ে কী শিক্ষা?

প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন করার পিছনে রয়েছে গভীর তাৎপর্য। এই পাখি দূর থেকে দেখতে পারে এবং চারপাশ সম্পর্কে সতর্ক থাকে। সম্পদ অর্জনের পাশাপাশি তা সঠিকভাবে ধরে রাখতেও প্রয়োজন বিচক্ষণতা ও সতর্কতা। প্যাঁচা সেই গুণগুলিরই প্রতীক। অনেকের ধারণা, প্যাঁচা অলক্ষ্মীর প্রতীক। কিন্তু লক্ষ্মীর বাহন হিসেবে তার উপস্থিতি এই ধারণার বিপরীত বার্তা দেয়। অন্ধকারের মধ্যেও সঠিক পথ খুঁজে নেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে সচেতন থাকার শিক্ষা দেয় প্যাঁচা। (Lakshmi Puja)

কৃষকের কাছেও প্যাঁচার গুরুত্ব

গ্রামবাংলার লোকবিশ্বাসেও প্যাঁচার বিশেষ স্থান রয়েছে। প্রচলিত বিশ্বাস, কোনও বাড়িতে প্যাঁচা এলে সেখানে দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। তবে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি কৃষিক্ষেত্রেও এই পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্যাঁচা জমির ক্ষতিকর ইঁদুর খেয়ে ফসল রক্ষা করতে সাহায্য করে। ফলে কৃষকের পরিশ্রমে ফলানো ফসল বাঁচাতেও এই পাখি বিশেষভাবে উপকারী। সব মিলিয়ে, লক্ষ্মীপুজোয় প্যাঁচার উপস্থিতি শুধু পুরাণের কাহিনি নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সতর্কতা, বিচক্ষণতা, সম্পদ রক্ষা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখার বার্তাও। (Lakshmi Puja)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now