ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধনতেরাসে কী কী কিনলে সংসারে সমৃদ্ধি আসে? জেনে নিন শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম

Published on: October 24, 2026
---Advertisement---

সোনা-রুপোর গয়না থেকে শুরু করে নতুন বাসনপত্র, ধনতেরাস এলেই কেনাকাটার প্রস্তুতি শুরু হয়ে যায় বহু বাড়িতে। প্রচলিত বিশ্বাস, এই দিনে শুভ সময়ে কেনাকাটা করলে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ২০২৬ সালে কবে পালিত হবে এই উৎসব? কখন কেনাকাটা এবং পুজোর শুভ মুহূর্ত? জেনে নিন দিনক্ষণ ও পুজোর নিয়ম।(Dhanteras 2026)

কবে ধনতেরাস ২০২৬?

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। ২০২৬ সালে ৬ নভেম্বর, শুক্রবার এই উৎসব পালন করা হবে। ওই দিন সকাল ৯টা ৩০ মিনিটে ত্রয়োদশী তিথি শুরু হবে। তিথি শেষ হবে ৭ নভেম্বর, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে। (Dhanteras 2026)

কখন কেনাকাটা ও পুজোর শুভ সময়?

ধনতেরাসে সোনা, রুপো এবং নতুন বাসনপত্র কেনাকে শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে নতুন জিনিস কেনা সংসারে সমৃদ্ধি নিয়ে আসে। ৬ নভেম্বর কেনাকাটার শুভ সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, পুজোর শুভ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত। (Dhanteras 2026)

ধনতেরাসের পুজোর নিয়ম

ধনতেরাসের দিন সকালে স্নান করে পুজোর জায়গা পরিষ্কার করতে হয়। এরপর একটি চৌকির উপর লাল কাপড় বিছিয়ে ভগবান ধন্বন্তরি, কুবের মহারাজ এবং মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করা হয়। তাঁদের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করা হয়। দেবদেবীর কপালে সিঁদুর ও চন্দনের টিকা দিয়ে মন্ত্রপাঠ এবং আরতি করা হয়। শেষে সুখ-সমৃদ্ধির প্রার্থনা করা হয়।

ধনতেরাসে কী কী কেনা শুভ?

ধনতেরাসে সোনা, রুপো, পিতলের বাসন, ঝাড়ু, ধনে, হলুদ, কড়ি এবং লক্ষ্মী-গণেশের মূর্তি কেনাকে শুভ বলে মনে করা হয়। এ ছাড়াও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস, গ্যাজেট ও ইলেকট্রনিক সামগ্রী কেনা যেতে পারে।

কেন পালন করা হয় ধনতেরাস?

পুরাণের কাহিনি অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী এবং দেবতাদের চিকিৎসক ভগবান ধন্বন্তরির আবির্ভাবের সঙ্গে এই উৎসবের যোগ রয়েছে। ধন্বন্তরির হাতে ছিল অমৃতের পাত্র। সেই থেকেই ধনতেরাসে ধনসম্পদ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনায় পুজো করার প্রথা প্রচলিত হয়েছে। তবে কেনাকাটার শুভ ফল মূলত ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত। (Dhanteras 2026)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now