রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দীপাবলি ও ভাইফোঁটার কাউন্টডাউন শুরু, জেনে নিন কবে কোন উৎসব

Published on: October 21, 2026
---Advertisement---

নবমীর রাত পেরিয়ে দশমীতে উমার বিদায়। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই বাঙালির মনে শুরু হয়ে যায় পরের উৎসবের অপেক্ষা। কাশের বন আর ঢাকের আওয়াজের স্মৃতি সঙ্গে নিয়েই এবার নজর কালীপুজো ও দীপাবলির দিকে। তারপরই আসবে ভাইফোঁটা। ২০২৬ সালে কবে পালিত হবে ধনতেরাস, ভূত চতুর্দশী, কালীপুজো ও ভাইফোঁটা? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই একের পর এক উৎসবে মেতে উঠবে দেশ। (Kali Puja 2026)

কবে ধনতেরাস?

এ বছর ৬ নভেম্বর, শুক্রবার পালিত হবে ধনতেরাস। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, দিনটি ২০ কার্তিক। এই দিনে সোনা, রুপো, বাসনপত্র এবং ঝাড়ু কেনা-কে শুভ বলে মনে করেন অনেকেই। গয়না কেনার জন্য শুভ সময় বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত। (Kali Puja 2026)

৭ নভেম্বর ভূত চতুর্দশী

ধনতেরাসের পরের দিন, অর্থাৎ ৭ নভেম্বর শনিবার পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ২১ কার্তিক। বাঙালি বাড়িতে এই দিনে ১৪ শাক খাওয়ার রীতি রয়েছে। সন্ধ্যায় জ্বালানো হয় ১৪টি প্রদীপ।

৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি

৮ নভেম্বর, রবিবার পালিত হবে কালীপুজো ও দীপাবলি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, দিনটি ২২ কার্তিক। ওই দিন সকাল ১১টা ২৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পশ্চিমবঙ্গে এই তিথিতে মূলত মা কালীর আরাধনা করা হয়। তাই এই উৎসব শ্যামাপুজো নামেও পরিচিত। অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে দীপাবলিতে লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। বাঙালি বাড়িতেও অনেকে এই দিনে দীপান্বিতা লক্ষ্মীপুজো করেন। প্রদীপ ও আলোয় সেজে ওঠে ঘরবাড়ি।

পাঁচ দিনের উৎসব, শেষে ভাইফোঁটা

সাধারণত পাঁচ দিন ধরে চলে দীপাবলির উৎসব। ধনতেরাস দিয়ে শুরু হয়ে ভূত চতুর্দশী, দীপাবলি ও গোবর্ধন পুজোর পর আসে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। এই দিন ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ফোঁটা দেন বোনেরা। তবে এ বছরের ভাইফোঁটার নির্দিষ্ট তারিখ ও সময় জানতে পঞ্জিকা দেখা জরুরি। (Kali Puja 2026)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দীপাবলি ও ভাইফোঁটার কাউন্টডাউন শুরু, জেনে নিন কবে কোন উৎসব”

Comments are closed.