রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গত বছরের হুঁশিয়ারি, এ বার পুজোর ট্রেন্ড; ‘এই বাঁশে কে উঠেছে’ ডায়লগেই রিলের বন্যা

Published on: October 26, 2026
Bashe Ke Utheche
---Advertisement---

দুর্গাপুজো মানেই প্যান্ডেল, ঢাকের বাদ্যি আর সোশ্যাল মিডিয়ায় রিলের ছড়াছড়ি। কিন্তু এ বারের পুজোয় ভাইরাল হওয়ার দৌড়ে আচমকাই বাজিমাত করল (Bashe Ke Utheche) পুরনো এক রাজনৈতিক সংলাপ। ‘এই বাঁশে কে উঠেছে?’—ব্যস, আর যায় কোথায়! আট থেকে আশি, বাঙালির মুখে মুখে এখন এই ডায়লগ। কেউ প্যান্ডেলের বাঁশের সামনে দাঁড়িয়ে, কেউ আবার বন্ধুদের নিয়ে মজার ছলে বানাচ্ছেন রিল। কিন্তু যে সংলাপে এমন হইচই, তার নেপথ্যের গল্পটা কী?

দেবকে দেখতে গিয়ে বাঁশে উঠে পড়লেন দর্শক

ঘটনাটি ২০২৫ সালের ২০ ডিসেম্বরের। হুগলির হরিপাল গুরুদয়াল স্কুলের মাঠে শুরু হয়েছিল একটি মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার আশায় উপচে পড়েছিল ভিড়। আর সেই ভিড়ের মধ্যেই কয়েকজন উঠে পড়েন বাঁশের উপরে। ব্যস, পরিস্থিতি সামলাতে আসরে নামতে হলো মঞ্চে উপস্থিত সিঙ্গুরের তৎকালীন বিধায়ক বেচারাম মান্নাকে। (Bashe Ke Utheche)

‘দু’টো থাপ্পড় মারো’—তার পরেই মুচকি হাসি দেবের

মাইক হাতে বেচারামের হুঁশিয়ারি, (Bashe Ke Utheche) ‘এই বাঁশে কে উঠেছে? এই বাঁশে কে উঠেছে… দু’টো থাপ্পড় মারো তো। নাম!’ সিসিটিভি ক্যামেরা থেকে বাড়িতে পুলিশ পাঠানো—কোনও হুঁশিয়ারিই বাদ যায়নি। আর পাশে দাঁড়িয়ে দেব? তাঁর মুখে তখন মুচকি হাসি। হাসতে হাসতেই বেচারাম মান্নাকে থামানোর চেষ্টা করেন অভিনেতা। মঞ্চের সেই মুহূর্তের সংলাপ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুজোয় রিলের বন্যা

সে সময়ে তেমন জনপ্রিয়তা না পেলেও এবারের দুর্গাপুজোয় (Bashe Ke Utheche) সেই সংলাপ ফিরে এসেছে নতুন অবতারে। প্যান্ডেল দেখতে গিয়ে ছোট বড় সকলেই বাঁশে উঠে সেই সংলাপেই দেদার রিল বানিয়েছে। সেইসব রিল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর থেকে হেরেছেন বেচারাম মান্না। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই ‘বাঁশ-কাণ্ড’ ফের আলোচনায়। রাজনীতির মঞ্চের কয়েক মুহূর্ত যে পুজোর রিলের মশলা হয়ে উঠতে পারে, তা আর কেই বা জানত।

অবশ্যই পড়ুন: রাহুল গান্ধীর কনভয়ের ৫ গাড়ির সঙ্গে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, আহত একাধিক


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now